ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুগদা বিশ্বরোড় সিঙ্গার গলিতে ভাঙ্গা সড়ক, চরম দুর্ভোগে এলাকাবাসী ফেনীতে জ্বালানি তেলের সংকট ভোগান্তিতে সাধারণ মানুষ রাজধানীতে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম, নিহত ১ রংপুর সাংস্কৃতিক ঐক্য পরিষদের উদ্যোগে রসিক প্রশাসককে গণসংবর্ধনা বেগমগঞ্জে বর্ণিল আয়োজনে বর্ষবরণ উৎসব উদযাপন যাত্রাবাড়ী থানা পুলিশের অভিযানে গ্রেফতার ১৬ গাইবান্ধায় পহেলা বৈশাখে নদীপাড়ে বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলো শিক্ষার্থী সেনবাগে সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা ফুলবাড়ীতে শোভাযাত্রা, পান্তা উৎসব ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে বর্ষবরণ রূপগঞ্জে দুঃসাহসিক ডাকাতি পরিবারকে বেঁধে স্বর্ণ ও নগদ অর্থ লুট, এলাকায় আতঙ্ক

ফতুল্লায় ইফতার মাহফিলে উত্তেজনা হাতেমকে ফ্যাসিস্ট আখ্যা দেয়ায় এমপি আব্দুল্লাহ আল আমিনকে ঘেরাও করে বিক্ষোভ

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ১০:০৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ৯১ বার পড়া হয়েছে
দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃ ইসমাইল হোসেন,
স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ইফতার মাহফিলকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ফতুল্লার বিসিক শিল্পনগরী এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

জানা যায়, অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণ পান এনসিপির এমপি আব্দুল্লাহ আল আমিন এবং বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম। তবে হাতেমকে উপস্থিত দেখতে পেয়ে এমপি আল আমিন মঞ্চে বসেননি।

বক্তব্য প্রদানকালে তিনি বলেন, আমি ফ্যাসিস্টের দোসরের সাথে এক মঞ্চে বসবো না। তার এই মন্তব্যের পরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, মোহাম্মদ হাতেম অনুষ্ঠানস্থল ত্যাগ করলে তার অনুসারীরা এমপি আল আমিনকে ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন।

ঘটনার বিষয়ে আনোয়ার হোসেন, ফতুল্লা থানার পরিদর্শক, জানান—পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় সাময়িক উত্তেজনা বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফতুল্লায় ইফতার মাহফিলে উত্তেজনা হাতেমকে ফ্যাসিস্ট আখ্যা দেয়ায় এমপি আব্দুল্লাহ আল আমিনকে ঘেরাও করে বিক্ষোভ

আপডেট সময় : ১০:০৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬