ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মির্জাগঞ্জে দ্বিতীয়বার এসএমসি সভাপতি হলেন শান্তা মনি এমপিও শিক্ষকদের বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করল মাউশি রাজশাহীতে ১১১ পিস ইয়াবাসহ সাবেক বিএনপি নেতা গ্রেপ্তার প্রেসিডেন্ট হওয়ার কথা কখনো ভাবিনি: মির্জা ফখরুল জালালাবাদ ও পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির পর্ষদে নতুন পরিচালক কারাগারের নিরাপত্তায় এআই সিসিটিভি ও বডি ক্যামেরা যুক্ত হচ্ছে ‘বাংলাদেশ জেল’-এর নাম বদলে হচ্ছে ‘কাস্টোডিয়াল অ্যান্ড কারেকশন সার্ভিস’ দ্বিতীয় টেস্টের দলে রদবদল, অস্ট্রেলিয়া দলে ফিরলেন ম্যাট রেনশ হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা পুনর্গঠন নয়: কুশনার যুক্তরাজ্যে গুলিবিদ্ধ হয়ে বিশ্বনাথের যুবক মাছুম আহমদ নিহত

ফরিদপুরে কিশোর শ্রমিকের হত্যা

মোঃ মনির মন্ডল ক্রাইম, রিপোর্টার রাজবাড়ী:
  • আপডেট সময় : ০৭:৫৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬ ১৭৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মনির মন্ডল ক্রাইম,
রিপোর্টার রাজবাড়ী:

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পায়ুপথে কম্প্রেসার মেশিনের উচ্চচাপের বাতাস প্রবেশ করিয়ে এক কিশোর শ্রমিককে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় মূল অভিযুক্ত রিহাত শেখ ওরফে হাকিম (২২) কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১০ বৃহস্পতিবার সন্ধ্যায় সংস্থাটির কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র‌্যাব-১০ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম।

র‌্যাব জানায়, একই দিন শ্রীপুর থানা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তিনি বোয়ালমারী উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা। নিয়মিত আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনের অংশ হিসেবে পরিচালিত বিশেষ অভিযানে তাকে শনাক্ত ও আটক করা সম্ভব হয়।

মামলার বিবরণে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি রাতে বোয়ালমারীর সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামে অবস্থিত আকিজ-বশির জনতা জুট মিল-এ কর্মরত ভিকটিম মো. সজিব ওরফে শরীফ (১২) কাজ শেষে কম্প্রেসার মেশিনের হাওয়াই পাইপ দিয়ে শরীর পরিষ্কার করছিল। এ সময় অভিযুক্ত ও তার এক সহযোগী মিলে ভিকটিমের পায়ুপথে উচ্চচাপের বাতাস প্রবেশ করায়। এতে তার পেট ফুলে যায় এবং তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

প্রথমে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ২৫ ফেব্রুয়ারি সকালে তার মৃত্যু হয়। চিকিৎসকদের মতে, গুরুতর অভ্যন্তরীণ আঘাতে অন্ত্র একাধিক স্থানে ছিদ্র হয়ে যায় এবং অস্ত্রোপচার করেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

এ ঘটনায় ভিকটিমের পিতা বোয়ালমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন মামলা নং-১৭, তারিখ-২৬/০২/২০২৬ খ্রি., ধারা-৩০২/৩৪ পেনাল কোড ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

র‌্যাব জানায়, ঘটনার পর থেকেই অভিযুক্ত আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা তথ্য ও আধুনিক প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মামলা রুজুর ২৪ ঘণ্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
র‌্যাব-১০ আরও জানায়, এ ধরনের নৃশংস ও অমানবিক অপ-রা-ধের বিরুদ্ধে তারা জিরো টলা-রেন্স নীতি অনুসরণ করছে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে দৃঢ় প্রতিজ্ঞ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফরিদপুরে কিশোর শ্রমিকের হত্যা

আপডেট সময় : ০৭:৫৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬