ঢাকা ১১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালমনিরহাটে ভারত গজলডোবা ব্যারাজের ৪০টি গেট খুলে দেওয়ায় বন্যা পরিস্থিতির সৃষ্টি কুমিল্লায় স্কুল ছাত্র গুলিবিদ্ধের ঘটনায় বিদেশি পিস্তল ও গুলি সহ গ্রেফতার-৪ ফতুল্লা উত্তর দেলপাড়ায় স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে স্বামীকে নির্মম হত্যা ঘাতক স্ত্রী গ্রেফতার অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের দাবি সংসদে, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে ব্যাংকের ১৭ লক্ষ টাকা চুরির রহস্য উদ্ঘাটন নিরাপত্তা প্রহরী রংপুর থেকে গ্রেফতার কক্সবাজার ইয়াবা সহ আটক ১ ভোলায় ফুটপাতের পাগলী মা হলেও বাবা হলোনা কেউ নবীনগরে গাঁজা সহ আটক-১ দুধকুমার নদের পানি বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপরে

সচিবালয়ে নিজ দপ্তরে অফিসে প্রধানমন্ত্রী তারেক রহমান

ফখরুল আলম সাজু
  • আপডেট সময় : ০৪:০৩:২৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ ১৬১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ফখরুল আলম সাজু

আজ প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ গ্রহণের পর প্রথম কার্য দিবসে দাফতরিক কাজে যোগ দিয়ে রাজধানী ঢাকার বাংলাদেশ সচিবালয় এ নিজ দপ্তরে অফিস শুরু করেছেন।

১৮ ফেব্রুয়ারি বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ের ১ নম্বর ভবনে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান তিনি, সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান মন্ত্রীপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর আগমনে তাকে স্বাগত জানান, মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং মন্ত্রীপরিষদ সচিব ড. নাসিমুল গনি, এরপর প্রধানমন্ত্রী রাষ্ট্র পরিচালনার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন।

এদিন সকালে নতুন মন্ত্রীসভার সদস্যদের সঙ্গে জাতীয় স্মৃতি সৌধ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে বেলা সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রী ও মন্ত্রী-প্রতিমন্ত্রীদের গাড়িবহর সচিবালয়ে প্রবেশ করে, কিছুক্ষণ পর সচিবালয়ের ৫ নম্বর গেট দিয়ে নিজ দপ্তরে প্রবেশ করেন সরকার প্রধান।

চিরাচরিত নিয়মে প্রধানমন্ত্রীর গাড়িতে শোভা পায় লাল-সবুজের জাতীয় পতাকা, একই সময়ে সচিবালয়ের মূল ফটক দিয়ে প্রবেশ করতে থাকেন নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা।

তারা জানান, জন আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে কাজ করবেন নতুন সরকার।

প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রীসভার সদস্যদের বরণ করে নিতে সকাল থেকেই সচিবালয় ছিল সাজসজ্জায় সুশোভিত, প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ সম্পন্ন করা হয়, করিডোর জুড়ে রাখা হয় সতেজ ফুলের টব, ইতো মধ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নাম ফলক সরিয়ে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নামফলক বসানো হয়েছে।

দিনের কর্মসূচি অনুযায়ী, বিকেল ৩টায় সচিবালয়ের ১ নম্বর ভবনের ৩য় তলায় মন্ত্রীপরিষদ কক্ষে নতুন মন্ত্রীসভার প্রথম বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী, বৈঠকটি মূলত পরিচিতি মূলক হলেও সরকারের অগ্রাধিকার বিষয় গুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হতে পারে বলে জানা গেছে।

এছাড়া বিকেল ৪টায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বিশেষ মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সচিবালয়ে নিজ দপ্তরে অফিসে প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় : ০৪:০৩:২৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬