ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবরের ১২ দিনে ১২৯ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা স্ত্রীকে হত্যার পর ভারতে পালানোর সময় পিবিআইয়ের হাতে গ্রেপ্তার মজনু মাদক ও দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ ট্রেনের টিকিট নিয়ে যাত্রীদের সতর্ক করল বাংলাদেশ রেলওয়ে কুমিল্লায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার রহস্য উদঘাটন, অটোরিকশাচালক গ্রেপ্তার বিএনপিও আওয়ামী লীগের কায়দায় দেশ চালাচ্ছে: নাহিদ ইসলাম হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু ড. ইউনূসের সিদ্ধান্তের সমালোচনা হোক, তবে অবমাননা নয় দেশে অরাজকতা বাড়িয়ে সরকার ব্যর্থ করার চক্রান্ত চলছে: রিজভী

চান্দিনায় যৌথবাহিনীর টহল জোরদার, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত

মোঃ মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:৫১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬ ২৪৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মশিউর রহমান
কুমিল্লা জেলা প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সামনে রেখে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।

সেনাবাহিনী মোতায়েনের পর থেকেই কুমিল্লা জেলা চান্দিনা উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত টহল, অভিযানিক কার্যক্রম এবং অপরাধ দমনমূলক অপারেশন পরিচালনা করা হচ্ছে, এতে এলাকার অপরাধ চক্র দমন হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও নিরাপত্তার অনুভূতি তৈরি হয়েছে।

যৌথবাহিনীর সদস্যরা প্রতিনিয়ত পায়ে হেঁটে গ্রাম পর্যায়ে টহল দিচ্ছেন এবং সাধারণ জনগণের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করছেন, ভোটারদের নির্বিঘ্নে ও নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হচ্ছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, চান্দিনা উপজেলায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করণ এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বেসামরিক প্রশাসনের সহায়তায় যৌথবাহিনী অগ্রণী ভূমিকা পালন করছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।

জনসচেতনতা বৃদ্ধি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সেনাবাহিনী সর্বদা তৎপর ও বদ্ধপরিকর বলেও জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চান্দিনায় যৌথবাহিনীর টহল জোরদার, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত

আপডেট সময় : ০৮:৫১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬