ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ ঝিনাইদহে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু অনারারি ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ১১ জনের প্রাণহানি হাসিনাকে ‘অমূল্য সম্পদ’ বলা চসিক সচিবের অডিও ফাঁস কিশোরগঞ্জে ইমাম ও পুরোহিতদের সম্মানি ভাতা কার্যক্রম উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইনিংস ব্যবধানে হার এড়ালো অস্ট্রেলিয়া, লিড মাত্র ১৫ রানের

কুড়িগ্রামের রৌমারীতে নৌকা ভাড়া করে ইয়াবা পাচারের চেষ্টা ইউপি সদস্য গ্রেফতার

হীমেল কুমার মিত্র স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৩১:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩ ৩৬৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের রৌমারীতে নৌকা ভাড়া করে ইয়াবা পাচারের চেষ্টা ইউপি সদস্য গ্রেফতার

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের রৌমারীতে নৌকা ভাড়া করে পাচারের সময় জাকির হোসেন (৫০) নামে এক ইউপি সদস্য ইয়াবাসহ গ্রেফতার হয়েছেন। পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের হাতে গ্রেফতারের পর তাকে কারাগারে পাঠানো হয়।

(১৭ ফেব্রুয়ারি) শুক্রবার দুপুরে চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ফকিরের হাট ঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার (১৮ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

জাকির হোসেন রৌমারীর দাঁতভাঙা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য এবং ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি। তার বাড়ি একই ইউনিয়নের সীমান্ত ঘেঁষা চর কাউয়ারচর (বাগেরহাট) গ্রামে।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, শুক্রবার রৌমারী থেকে নৌকা ভাড়া করে ইয়াবা নিয়ে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে কুড়িগ্রাম আসছিলেন জাকির। কিন্তু পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কাছে সে খবর আগে থেকে ছিল। ফলে ব্রহ্মপুত্র পাড়ি দিয়ে ঘাটে পৌঁছার আগেই ধরা পড়েন তিনি। উদ্ধার হয় ১৯৭ পিস ইয়াবা।

ডিবি কর্মকর্তা আরও বলেন, ‘ইউপি সদস্য পদের আড়ালে সীমান্তপথে মাদক পাচারসহ কেনা-বেচা জাকিরের মূল ব্যবসা। তার বিরুদ্ধে মাদক চোরাকারবারে তারই সহযোগীকে গুমসহ হত্যার অভিযোগে মামলা রয়েছে।

ভারতের আসাম হয়ে রৌমারীর ধর্মপুর সীমান্তপথে মাদক চোরাচালানের যে নতুন রুট, জাকির তার অন্যতম প্রধান কারবারি বলেও জানান ডিবি কর্মকর্তা আশিকুর রহমান।

ডিবি পুলিশের ওসি আশিকুর রহমান জানান, গ্রেফতার জাকির হোসেনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে দাঁতভাঙা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম জানান, ‘জাকির দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা করে। তার মাদক ব্যবসার কথা এলাকায় অনেকেরই জানা। তার বিরুদ্ধে মাদক চোরাচালান ও হত্যার অভিযোগে মামলাও রয়েছে।’

এদিকে মাদক চোরাকারবারের অভিযোগ থাকায় জাকির হোসেনকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করে কেন্দ্রে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুড়িগ্রামের রৌমারীতে নৌকা ভাড়া করে ইয়াবা পাচারের চেষ্টা ইউপি সদস্য গ্রেফতার

আপডেট সময় : ০৪:৩১:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩