ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুখস্থনির্ভরতা কমিয়ে খেলাধুলা ও আনন্দের মাধ্যমে শিক্ষার আহ্বান প্রতিমন্ত্রীর রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কা, চালক নিহত দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন রোগী ৭৫৩ চট্টগ্রামের মামলায় সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ চিফ প্রসিকিউটরের রাজধানীতে প্রথম দিনই পিংক বাসকে ধাক্কা দিল বলাকা পরিবহন ইরানি বিপ্লবের তৃতীয় অধ্যায়: নতুন কৌশলে প্রতিরোধের পথে ইরান অনলাইনে আরবি-বাংলা ও ইসলাম শিক্ষা দিচ্ছে এডটেক প্ল্যাটফর্ম ‘ফিফো লার্নিং’ শিক্ষকদের সোশ্যাল মিডিয়া নজরদারিতে মাউশির বিশেষ কমিটি গঠন এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান করার চূড়ান্ত সিদ্ধান্ত রাজধানীতে চালুর প্রথম দিনেই দুর্ঘটনার কবলে পিংক বাস

খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদের লিখিত পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ২ চাকরি প্রার্থীকে আটক

স্টাফ রিপোর্টার রংপুর:
  • আপডেট সময় : ১০:৩৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ ১৮৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার রংপুর:

রংপুরে খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদের লিখিত পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ২ জন চাকরিপ্রার্থীকে আটক করা হয়েছে। ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে পরীক্ষায় অংশ নেওয়ার অভিযোগে তাঁদের আটক করা হয় এবং পরে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ২০ দিনের কারাদণ্ড প্রদান করেছেন।

আইনি প্রক্রিয়া শেষে আজ (২৯ নভেম্বর) শনিবার তাঁদের রংপুর কারাগারে পাঠানো হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন, গাইবান্ধার সাদুল্যাপুর থানার মুরয়াদহ গ্রামের আব্দুল বারী মিয়ার ছেলে ইদ্রিস আলী আকন্দ (৩০) এবং কুড়িগ্রামের উলিপুর থানার মালতীবাড়ী গ্রামের এরশাদুলের ছেলে সাজ্জাদুল ইসলাম (২৪)।

রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, আজ রংপুর মহানগরের ৭৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে সহকারী উপখাদ্য পরিদর্শক পদে চাকরিপ্রার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে জালিয়াতির ঘটনাটি ধরা পড়ে। কানে ইলেকট্রনিক ডিভাইস ঢুকিয়ে লিখিত পরীক্ষা দেওয়ার সময় পরীক্ষার্থী ইদ্রিস আলীকে হারাগাছ থানাধীন ময়নাকুটি সিনিয়র আলিম মাদ্রাসা কেন্দ্র থেকে আটক করা হয়। আর পরীক্ষার্থী সাজ্জাদুল ইসলামকে গুলালবুদাই উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে আটক করা হয়। এ সময় তাঁদের ২ জনের কাছ থেকে ইলেকট্রনিক ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীম কুমার দাস ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় পরীক্ষায় জালিয়াতির অপরাধে তাঁদের প্রত্যেককে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত ২ জনকে আইনি প্রক্রিয়া শেষে আজ শনিবার রংপুর কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদের লিখিত পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ২ চাকরি প্রার্থীকে আটক

আপডেট সময় : ১০:৩৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫