ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভাটারা এলাকায় অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবি অভিযান, আটক ৮৫ ইউরোপে গুগল ক্লাউড বিভ্রাটে ব্যাহত ব্যাংকিং ও ডিজিটাল সেবা কুষ্টিয়া-মেহেরপুর সীমান্তে দুর্গাপূজার নিরাপত্তায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন ইশরাকের অস্ত্র প্রদর্শন নিয়ে যা বললেন জামায়াতের আমির শফিকুর রহমান কিম জং উনের মৃত্যুর গুঞ্জন নাকচ, প্রকাশ পেল নতুন ছবি ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি, ১০ মার্চ ঈদ জাতীয় দলের ক্যাম্প ছাড়ায় রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা দিল পর্তুগাল আমার কপালে ঝামেলা লেখা, মেনে নিয়েছি: পরীমনি জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, লক্ষ্য আট সমঝোতা স্মারক সই সখীপুরে অটোভ্যানসহ নিখোঁজ কিশোরের কঙ্কাল উদ্ধার

জামালপুরে মাদারগঞ্জ নদী থেকে ৩ শিশুর মরদেহ উদ্ধার

মোঃ রাকিব হাসান, জামালপুর:
  • আপডেট সময় : ০৬:৫৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫ ২২০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রাকিব হাসান,
জামালপুর:

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া পাঁচ শিশুর মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ান গ্রামে আনার সরকার বাড়ির ঘাট সংলগ্ন ঝিনাই নদী থেকে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের সহযোগিতায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতরা হলেন, প্রি-ক্যাডেট কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম, প্রথম শ্রেণির শিক্ষার্থী আবু হোসেন ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নরিন।

দুইজন নিখোঁজ শিশুকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, বিকেলে ছয়জন শিশু একসঙ্গে ঝিনাই নদীতে গোসল করতে নামে। এ সময় ইয়াসিন নামের একজন শিশু নদী থেকে উঠে আসে, কিন্তু বাকি পাঁচজন শিশুই পানিতে ডুবে যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এখন পর্যন্ত তিন শিশুর মরদেহ উদ্ধার হয়েছে, বাকিদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয়রা জানান, ঘটনাটি ঘটার পর থেকে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জামালপুরে মাদারগঞ্জ নদী থেকে ৩ শিশুর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৬:৫৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫