ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেতাগীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক সভা বিমান বাংলাদেশ: ঢাকা-টরন্টোর অভিজ্ঞতা থেকে ঢাকা-নিউইয়র্কের সম্ভাবনা রপ্তানি খাতের গতি বাড়াতে ৫০০ কোটি টাকার প্রণোদনা ছাড় নরসিংদীতে মানব পাচার প্রতিরোধ ও সারভাইভারদের পুনর্বাসনে কর্মশালা দুই মাসে বাণিজ্য ঘাটতি বেড়ে ৩৮২ কোটি ডলার দিল্লির রাজপথে অস্থিরতা ও একচিলতে আশার আলো কিডনি বিক্রি করেও কাটল না অভাব, চুরির মামলায় গ্রেপ্তার যুবক চকরিয়ায় সড়ক দখলমুক্ত করতে দুই শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ শুটিংয়ের সেটে বড় বিপদের মুখে অভিনেতা ইমরান হাশমি বগুড়ায় আশ্রয়ণ প্রকল্পের হাজারো ঘর এখন মাদকসেবীদের আস্তানা

শাজাহানপুরে ভূমি অফিস নির্মাণ নিয়ে পাল্টাপাল্টি মানববন্ধন

রুবেল হাসান শাজাহানপুর, বগুড়া প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:১৩:০২ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ১৮৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রুবেল হাসান শাজাহানপুর
বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ভূমি অফিসে নতুন ভবন নির্মাণ ও স্থানান্তরকে কেন্দ্র করে এলাকায় পাল্টাপাল্টি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে নগরহাট বাজার এলাকায় আমরুল ইউনিয়ন পরিষদ সংলগ্ন জমিতে ভূমি অফিস স্থাপন ও স্থানান্তর বাতিলের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেন।

এর আগে গত ১৯ আগস্ট ইউনিয়ন ভূমি অফিস স্থানান্তরের প্রতিবাদে ইউনিয়ন পরিষদ ভবনের সামনে মানববন্ধন করে স্থানীয়রা। পরে ১৫ অক্টোবর ইউনিয়নের ডেমাজানি বলিহার রাজার কাচারী বাড়ি এলাকায় ভূমি অফিস স্থাপনের দাবিতে ডেমাজানী অঞ্চলের বাসিন্দারা মানববন্ধন করেন।

মানববন্ধনে উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব তমির উদ্দিনের সভাপতিত্ব সাবেক ছাত্রনেতা রিয়াজুল ইসলাম সবুজের সঞ্চালনায় বক্তব্য রাখেন আমরুল ইউপি সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান অটল, ঠিকাদার ও শিল্পপতি আমিনুল ইসলাম জোয়ারদার, ব্যবসায়ী বাদশা সরকার, মাওলানা লুতফুর রহমান, সাজেদুল হক ও মাসুদুর রহমান মাসুদ প্রমুখ।

বক্তারা জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ইউনিয়নবাসীর মতামতের ভিত্তিতে ভূমি অফিস স্থাপনের সিদ্ধান্ত নিতে হবে। দাবি মানা না হলে পরবর্তীতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শাজাহানপুরে ভূমি অফিস নির্মাণ নিয়ে পাল্টাপাল্টি মানববন্ধন

আপডেট সময় : ১২:১৩:০২ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫