ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমজাদহাটে তুচ্ছু ঘটনাকে কেন্দ্র করে বাপ ছেলেকে কুপিয়ে জখম করেন প্রতিবেশী দায়িত্ব, দক্ষতা ও দূরদর্শিতায় অনন্য—প্রেস সচিব আতিকুর রহমান রোমন। শাহজাদপুরে ৪র্থ শ্রেণির ছাত্রীকে হাত-পা বেধে ধর্ষণ দিনাজপুরে ইটের প্রাচীর ভাঙচুর,থানায় বৃদ্ধার লিখিত অভিযোগ ৭ খুনের বিচার দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন, ক্ষোভে ফুঁসছে জনতা ফেনীতে কালবৈশাখীর তান্ডবে ও বিদ্যুৎ বিচ্ছিন্ন সুনামগঞ্জে বিষপানে প্রাণ গেল নবদম্পতি অসময়ে তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি ফলে কৃষকের লাগানো মরিচ, পেঁয়াজ, রসুন, বাদাম, মিষ্টি কুমড়া, ধান-গমসহ নানা ফসলের খেত ক্ষতি হওয়ার শঙ্কা বালু নদীর উপর কেওঢালা সেতুর নির্মাণ কাজের উদ্বোধন বিভাগীয় শহর রংপুর হলেও রেলস্টেশনটি ‘বি’ গ্রেডের

রংপুরে ৪টি কলেজের কোনো শিক্ষার্থীই পাস করেনি, গত বছর শূন্য পাসের কলেজের সংখ্যা ছিল ২০টি, এবার সেই সংখ্যা বেড়ে হয় ২৩টি

স্টাফ রিপোর্টার রংপুর:
  • আপডেট সময় : ০৪:৫১:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ ২১৮ বার পড়া হয়েছে

রংপুরে ৪টি কলেজের কোনো শিক্ষার্থীই পাস করেনি, গত বছর শূন্য পাসের কলেজের সংখ্যা ছিল ২০টি, এবার সেই সংখ্যা বেড়ে হয় ২৩টি

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

স্টাফ রিপোর্টার রংপুর:

রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্ধ বেগম রোকেয়া স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ৯ জন, বদরগঞ্জ উপজেলার কুতুবপুর হাই স্কুল ও কলেজের ৪ জন, পীরগাছা উপজেলার কান্দিরহাট স্কুল ও কলেজের ১ জন এবং গঙ্গাচড়া উপজেলার বড়াইবাড়ী কলেজের ১ জন মোট ১৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এদের মধ্যে সবাই ফেল করেছে, কেউই পাস করতে পারেনি।

জানা গেছে, ৪৩টি কলেজ থেকে মোট ১৮২ জন পরীক্ষার্থী অংশ নিলেও কেউ পাস করতে পারেনি। এর মধ্যে নীলফামারী জেলার ১০টি কলেজের ৪০ জন, কুড়িগ্রামের ৯টি কলেজের ৫৪ জন, ঠাকুরগাঁওয়ের ৬টি কলেজের ২৫ জন, লালমনিরহাটের ৫টি কলেজের ১৪ জন, রংপুরে৪টি কলেজের ১৫ জন, দিনাজপুরের ৪টি কলেজের ১৭ জন, পঞ্চগড়ের ৩টি কলেজের ১১ জন এবং গাইবান্ধা জেলার ২টি কলেজের ৬ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন।

মিঠাপুকুর উপজেলার পায়রাবন্ধ বেগম রোকেয়া স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মাহেদুল আলম জানান, তার কলেজ থেকে এবার ৯ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। তারা কেউই পাস করতে পারেনি। ৯ জনের মধ্যে ৫ জন এক বিষয়ে ফেল করেছে এবং অন্য ৪ জন একাধিক বিষয়ে ফেল করেছে। যারা এক বিষয়ে ফেল করেছে, তাদের ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা হবে।

উল্লেখ্য, এইচএসসি পরীক্ষার সদ্য প্রকাশিত ফলাফলে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ৪৩টি কলেজের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। গত বছর শূন্য পাসের কলেজের সংখ্যা ছিল ২০টি, অর্থাৎ এবার সেই সংখ্যা আরও ২৩টি কলেজে বেড়েছে। এর মধ্যে রংপুর জেলার ৪টি কলেজের একজন পরীক্ষার্থীও পাস করেননি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির সূত্রে এই তথ্য জানা যায়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রংপুরে ৪টি কলেজের কোনো শিক্ষার্থীই পাস করেনি, গত বছর শূন্য পাসের কলেজের সংখ্যা ছিল ২০টি, এবার সেই সংখ্যা বেড়ে হয় ২৩টি

আপডেট সময় : ০৪:৫১:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫