ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমজাদ হাটে তুচ্ছু ঘটানাকে কেন্দ্র করে বাবা ছেলেকে কুপিয়ে জখম দায়িত্ব, দক্ষতা ও দূরদর্শিতায় অনন্য—প্রেস সচিব আতিকুর রহমান রোমন। শাহজাদপুরে ৪র্থ শ্রেণির ছাত্রীকে হাত-পা বেধে ধর্ষণ দিনাজপুরে ইটের প্রাচীর ভাঙচুর,থানায় বৃদ্ধার লিখিত অভিযোগ ৭ খুনের বিচার দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন, ক্ষোভে ফুঁসছে জনতা ফেনীতে কালবৈশাখীর তান্ডবে ও বিদ্যুৎ বিচ্ছিন্ন সুনামগঞ্জে বিষপানে প্রাণ গেল নবদম্পতি অসময়ে তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি ফলে কৃষকের লাগানো মরিচ, পেঁয়াজ, রসুন, বাদাম, মিষ্টি কুমড়া, ধান-গমসহ নানা ফসলের খেত ক্ষতি হওয়ার শঙ্কা বালু নদীর উপর কেওঢালা সেতুর নির্মাণ কাজের উদ্বোধন বিভাগীয় শহর রংপুর হলেও রেলস্টেশনটি ‘বি’ গ্রেডের

শাহজাদপুরে ৪র্থ শ্রেণির ছাত্রীকে হাত-পা বেধে ধর্ষণ

যখন সময় ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ০৯:১১:২৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ ২১ বার পড়া হয়েছে
দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

যখন সময় ডেস্ক রির্পোট:

সিরাজগঞ্জ জেলা শাহজাদপুরে আম দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে সহপাঠীদের সামনেই হাত-পা বেধে ৪র্থ শ্রেণির ১ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে সজীব নামের এক যুবকের বিরুদ্ধে, অভিযুক্ত সজীব উপজেলার পৌর এলাকার বাড়াবিল শিমুল পাড়া গ্রামের হাফেজ আবদুল হাইয়ের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে ২৬ এপ্রিল রবিবার শাহজাদপুর থানায় মামলা দায়ের করেছেন।

ভুক্তভোগী ও পরিবার সূত্রে জানা যায়, গত ২১ এপ্রিল মঙ্গলবার দুপুরে অভিযুক্ত সজীব আম দেওয়ার কথা বলে ৪র্থ শ্রেণীর ৩ শিক্ষার্থীকে বাড়িতে ডেকে নিয়ে যায়, বাড়িতে সজীবের স্ত্রী ও বাড়ির লোকজন কেউ না থাকার সুযোগে কৌশলে তাদের ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেয়, প্রথমে হাত-পা বেধে ৩ শিশুকেই বিবস্ত্র করে বিছানায় যৌন নিপিড়ন চালায়, পরে ২ জনকে বিছানার পাশে অন্যদিকে মুখ দিয়ে দাঁড় করিয়ে রেখে ১ শিক্ষার্থীকে জোর পূর্বক ধর্ষণ করে।

ধর্ষণের পর ঐ ৩ শিশুকে ৩ শত টাকা দেয় এবং ভয়ভীতি প্রদর্শন করে, ৩ শিশু টাকা না নিয়ে ঐ বাড়ি থেকে বেরিয়ে এসে স্বজনদের জানায়, সাথে সাথে ভুক্তভোগী ঐ শিক্ষার্থীর দাদা এলাকার প্রধানদের শরণাপন্ন হন এবং উপযুক্ত বিচার প্রার্থনা করেন, এ ঘটনায় এলাকার প্রধানবর্গ রবিবার শালিস বৈঠকের আয়োজন করেন।

এদিকে নিজেদের নির্দোষ দাবী করে এটাকে মিথ্যা ও ষড়যন্ত্র মূলক বলে অভিযুক্ত সজীব এবং তার বাবা হাফেজ আব্দুল হাই শালিসে উপস্থিত না হলে বিক্ষুব্ধ হয়ে যায় এলাকাবাসী, খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশের ১টি দল ঘটনাস্থলে উপস্থিত হলে শালিস বৈঠক পণ্ড হয়ে যায়, পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে শাহজাদপুর থানায় মামলা দায়ের করেন।

এদিকে সব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত সজীবের বাবা হাফেজ আব্দুল হাই জানিয়েছেন, তার ছেলে সজীব ঢাকায় পড়াশোনা করার কারনে বাড়িতেই থাকে না, তার ছেলের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে এলাকার প্রধানরা টাকা দাবি করে, এই টাকা না দেওয়ায় কারণে সম্মানহানি করার জন্য তার ছেলেকে ষড়যন্ত্র মূলক ভাবে ফাঁসানো হচ্ছে বলেও জানান তিনি।

মামলার বিষয়টি নিশ্চিত করে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম জানিয়েছেন, ভুক্তভোগীর মা বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেছেন, দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শাহজাদপুরে ৪র্থ শ্রেণির ছাত্রীকে হাত-পা বেধে ধর্ষণ

আপডেট সময় : ০৯:১১:২৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬