ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার বৈষম্য দূর ও সিলেটের যানজট নিরসনে নতুন পরিকল্পনার ঘোষণা হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ, বয়সের বাধ্যবাধকতা নেই জাহাঙ্গীর হত্যার বিচার না হলে সংসদ সদস্য পদ ছাড়ার ঘোষণা ফজলুর রহমানের ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, সরানো হলো ৩ লাখের বেশি মানুষ বার্লিনে প্রাইড উৎসবে গাড়ি হামলা: নিহত ১, আহত ১৭ চাঁপাইনবাবগঞ্জে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ, ৭ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ বিশ্বের ৪১টি সবচেয়ে পুষ্টিকর খাবারের তালিকা প্রকাশ ছাত্র ইউনিয়ন ছাড়লেন মেঘমল্লার বসু ও মাঈন আহমেদ ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার

তারাবোতে জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত: উন্নয়ন বঞ্চনার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ-মানববন্ধন ও স্মারকলিপি পেশ

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোটার,
  • আপডেট সময় : ১১:২৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ ৩৪২ বার পড়া হয়েছে

তারাবোতে জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত: উন্নয়ন বঞ্চনার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ-মানববন্ধন ও স্মারকলিপি পেশ

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোটার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার অধিকাংশ ওয়ার্ডে টানা বৃষ্টিপাত ও ড্রেনেজ ব্যবস্থার চরম দুর্বলতায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ড্রেনের ময়লা-পঁচা পানি রাস্তাঘাট ও ঘরবাড়িতে ঢুকে পড়ায় জনজীবনে নেমে এসেছে দুর্বিষহ পরিস্থিতি। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নাগরিক দুর্ভোগ চরমে পৌঁছালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর তারাবো পৌর শাখার উদ্যোগে আজ ৩০ জুলাই (বুধবার) সকালে অনুষ্ঠিত হয় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি।

সকাল ১১টা ৩০ মিনিটে তারাবো পৌরসভা কার্যালয়ের সামনে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন ভুক্তভোগী সাধারণ জনগণ, বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধি এবং জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই ঘরে ঘরে পানি ঢুকে পড়ছে। স্কুল-কলেজ, মসজিদ ও ব্যবসা প্রতিষ্ঠান পানিতে তলিয়ে যাচ্ছে। ফলে শিশু, বৃদ্ধ ও রোগীদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আনোয়ার হোসেন মোল্লা। তিনি বলেন,

> “এই ডিজিটাল বাংলাদেশে জনগণকে নোংরা পানির মধ্যে বসবাস করতে বাধ্য করা হয়েছে! এটা উন্নয়নের নামে প্রতারণা। সমস্যা দ্রুত সমাধান না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের মুখোমুখি হতে হবে প্রশাসনকে।”

সভাপতিত্ব করেন তারাবো পৌর আমির ডা. শহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন পৌর সেক্রেটারি ডা. নাজমুল হক।

ডা. শহিদুল ইসলাম বলেন, তিনি ৯ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন এলাকার সরেজমিন পরিদর্শন করেছেন। সফরকালে বাসিন্দারা তাকে জানান,

> “এই এলাকায় নাকি বিএনপি-জামায়াতের সমর্থক বেশি — তাই এখানে রাস্তা বা ড্রেনের উন্নয়ন হবে না।”

এ বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন,

> “এটা এক ধরনের রাজনৈতিক প্রতিশোধ। জনগণের ভোটাধিকার থাক বা না থাক, তাদের নাগরিক অধিকার যেন থাকে— সেটাই গণতন্ত্রের ন্যূনতম মানদণ্ড। রাজনৈতিক মতাদর্শ দেখে নাগরিক সেবা থেকে বঞ্চিত করা চরম বৈষম্য ও অমানবিকতা।”

মানববন্ধন শেষে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ পৌরসভার সচিব বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। সেখানে প্রতিটি ওয়ার্ডের জলাবদ্ধতাসহ নাগরিক সমস্যার বিস্তারিত তালিকা ও সমাধানের সুপারিশ উল্লেখ করা হয়। সচিব মহোদয় স্মারকলিপি গ্রহণ করে দ্রুত ইউএনও’র সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমস্যাগুলোর সমাধানের আশ্বাস দেন।

জামায়াত নেতৃবৃন্দ বলেন,

> “আমরা জনগণের পক্ষে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ। প্রশাসন যদি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন না করে, তবে জনগণকেই তাদের অধিকার আদায়ে রাজপথে নামতে হবে।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তারাবোতে জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত: উন্নয়ন বঞ্চনার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ-মানববন্ধন ও স্মারকলিপি পেশ

আপডেট সময় : ১১:২৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫