সংবাদ শিরোনাম :
বিএনপির নীলফামারী জেলা কমিটি বিলুপ্ত। আহবায়ক কমিটি ঘোষনা
বুরো চিপ রংপুর বিভাগ
- আপডেট সময় : ১০:৫৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫ ১৮৬ বার পড়া হয়েছে

বুরো চিপ রংপুর বিভাগ
নীলফামারী জেলা বিএনপি’র বর্তমান কমিটি বিলুপ্ত করে আংশিক আহবায়ক কমিটি ঘোষনা করেছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
বুধবার বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্র ও প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানাযায় ।
সদ্য আংশিক ঘোষিত নীলফামারী জেলা বিএনপি’র আহবায়ক কমিটিতে মো. সেলিম ফারুক কে আহবায়ক, ও সাবেক ছাত্রনেতা এ এইচ এম সাইফুল্লাহ রুবেল কে সদস্য সচিব এবং সোহেইল পারভেজ, মোস্তফা প্রধান বাচ্চু, রেজাউল ইসলাম কালু কে যুগ্ম আহবায়ক,করে এই ৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।























