ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩ লাখের বেশি রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা হিসেবে স্বীকৃতি মিয়ানমারের নতুন পরিচয়ে যাত্রা শুরু করলো এয়ারটেল, নাম পরিবর্তন ‘সার্কেল’ কাঠমান্ডুতে যান্ত্রিক ত্রুটিতে আটকা, বিকল্প বিমানে ফিরলেন ১২৭ যাত্রী এসএসসির খাতা পুনর্মূল্যায়নে ১২ লাখ আবেদন, নীতিমালায় পরিবর্তনের আভাস তিন মাস কাদায় বাঁধা ছিল মহিষ, উদ্ধার করলেন ইউএনও প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ঝুঁকি নিয়ে চলছে কালীগঞ্জের শতবর্ষী বিদ্যালয়ের পাঠদান জাতীয় মৎস্য পদক পেলেন নোয়াখালীর মৎস্যচাষি আলা উদ্দিন খাদ্যপণ্যে ট্রান্স ফ্যাটের সর্বোচ্চ মাত্রা ২ শতাংশ নির্ধারণ করল বিএসটিআই

টেকনাফ থানাধীন হ্নীলায় অভিযান পরিচালনা করে ৭০,০০০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার

করিম উল্লাহ উখিয়া উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৪৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩ ৪০৬ বার পড়া হয়েছে

টেকনাফ থানাধীন হ্নীলায় অভিযান পরিচালনা করে ৭০,০০০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

র‌্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয় যে, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা ইউপিস্থ ওয়াব্রাং রাস্তার মাথা ও তার আশপাশ এলাকায় কতিপয় ইয়াবা ব্যবসায়ী একটি ব্যাটারী চালিত অটো যোগে ইয়াবা ট্যাবলেট বিক্রয় অথবা অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল গত ০১/০২/২০২৩ খ্রিঃ তারিখ ২১.২০ ঘটিকার সময় বর্ণিত স্থানে পৌছে শামসুল আলম(৩৫)’কে আটক করে। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও ব্যাটারী চালিত অটো তল্লাশী করে সর্বমোট ৭০,০০০ (সত্তর হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তির বিস্তারিত পরিচয় শামসুল আলম (৩৫), পিতা-মৃত আব্দুর রহমান, মাতা- শেহের বানু, সাং- কানজর পাড়া, ০৫ নং ওয়ার্ড, ইউপি-হোয়াইক্যং, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার জানা যায় এবং আভিযানিক দল বর্ণিত স্থানে পোঁছানোর পূর্বেই দুইজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায় মর্মে ধৃত মাদক ব্যবসায়ী স্বীকার করে। জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, ধৃত ব্যক্তি ও পলাতক আসামীগণ দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে। অদ্য উপরোল্লিখিত ইয়াবাসহ র‌্যাব-১৫ এর আভিযানিক দলের কাছে ধৃত হয়।উদ্ধারকৃত মাদক সংক্রান্ত অপরাধের কারণে ধৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টেকনাফ থানাধীন হ্নীলায় অভিযান পরিচালনা করে ৭০,০০০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার

আপডেট সময় : ০৯:৪৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩