দৈনিক দাবানলের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রাচীণ দৈনিক দাবানলের শ্রেষ্ঠ সাংবাদিক ও সংগঠক সম্মাননা পেলেন সরকার মাজহারুল মান্নান
- আপডেট সময় : ০৬:৪৩:০৭ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫ ১৬৭ বার পড়া হয়েছে
দৈনিক দাবানলের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রাচীণ দৈনিক দাবানলের শ্রেষ্ঠ সাংবাদিক ও সংগঠক সম্মাননা পেলেন সরকার মাজহারুল মান্নান

স্টাফ রিপোর্টার রংপুর।
(২৭ মে) মঙ্গলবার রাতে রংপুর টাউন হলে দৈনিক দাবানলের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে উত্তরাঞ্চলের প্রাচীনতম দৈনিক দাবানলের শ্রেষ্ঠ সাংবাদিক ও সাংবাদিক সংগঠক হিসেবে সম্মাননা পেলেন যমুনা টেলিভিশনের সিনিয়র করেসপনডেন্ট ও রংপুর ব্যুরোপ্রধান সরকার মাজহারুল মান্নান।
উত্তরাঞ্চলের প্রাচীনতম দৈনিক দাবানলের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে তাকে সম্মাননা পদক তুলে দেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মুহাম্মদ শওকাত আলী।
এ সময় আইন, শিক্ষা, কৃষি বিষয়ে অবদানের জন্য সম্মাননা ছাড়াও পত্রিকাটির বিভিন্ন সেকশনে শ্রেষ্ঠদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। সরকার মাজহারুল মান্নান রংপুর রিপোর্টার্স ক্লাব ও রংপুর সাংবাদিক ইউনিয়ন আরপিইউজের সাধারণ সম্পাদক।
দাবানল সম্পাদক খন্দকার মোস্তফা সরওয়ার অনুর সভাপতিত্বে ভিসি ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সাঈদ, রংপুর মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আফতাব হোসেন, রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের সভাপতি সালেকুজ্জামান সালেক সহ অনেকেই।
আলোচনা সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের সময় রণাঙ্গন নামে সাপ্তাহিকের যাত্রা শুরু করেছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি মরহুম খন্দকার গোলাম মোস্তফা বাটুল। পরবর্তীতে মহাকাল হয়ে সেটি দৈনিক দাবানল হিসেবে উত্তরাঞ্চলের প্রাচীনতম পত্রিকা হিসেবে আলো ছড়াচ্ছে। ২৪-এর জুলাই বিপ্লবেও পত্রিকাটি অগ্রণী ভূমিকা পালন করেন।


















