বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু
- আপডেট সময় : ০২:৫৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫ ২৩৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার রংপুর।
সেচ মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের তাতারপুর গ্রামে।
আজ (৩ মে) শনিবার
দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া ওই যুবকের নাম হাসান মিয়া (২৫)। তার বাড়ি একই উপজেলার বড় আলমপুর ইউনিয়নের তাতারপুর গ্রামে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ শনিবার ভোরে সেচ মোটর চুরির সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট ঘটনাস্থলেই হাসান মিয়ার মৃত্যু হয়। আফজাল হোসেনের সেচ মোটরে এই দুর্ঘটনা ঘটে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক বলেন, বিষয়টি চুরি কিনা জানা সম্ভব হয়নি। তবে বিষয়টি জানার পর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহতের পরিবার ও সেচ মোটর মালিকের কোনো অভিযোগ না থাকায় পরিবারের জিম্মায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

























