ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবার শীতের তীব্রতা ও স্থায়িত্ব কম হতে পারে: অধিদপ্তর হুতি হামলার মুখে সৌদি আরবে ব্যক্তিগত উড়োজাহাজ ভাড়া ও বিমার খরচ ৫০% বাড়ল দৌলতখানে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ, অতিরিক্ত মুনাফা বন্ধের আহ্বান পীরগঞ্জে পঞ্চগড় এক্সপ্রেসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু ভোটার তালিকায় ‘মৃত’ কামতা প্রসাদ, নাম ফেরাতে লড়ছেন দিল্লিতে যুক্তরাষ্ট্রের কাছে কখনো আত্মসমর্পণ করবে না ইরান: পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে সমুদ্রসৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ দুই মুসলিম উম্মাহর ঘুরে দাঁড়ানোর সময় শুরু হয়েছে: মুফতি কাজী ইব্রাহিম সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান প্রেসিডেন্টের সরকারের সাত মাসের শাসনামলে রাজনৈতিক অপরিপক্বতা স্পষ্ট: গোলাম পরওয়ার

ঘোড়াঘাটে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন ; ট্রাক্টর চালক ও সহকারীর ৩ দিনের জেল

ফাহিম হোসেন রিজু, ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:০৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ ২১০৬ বার পড়া হয়েছে

ঘোড়াঘাটে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন ; ট্রাক্টর চালক ও সহকারীর ৩ দিনের জেল

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফাহিম হোসেন রিজু ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নে করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। অবৈধ বালু ব্যবসায়ীদের ধরতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সংবাদ পেয়ে চক্রের সদস্যরা দ্রুত পালিয়ে যায় ঘটনাস্থল থেকে। এসময় বালু পরিবহনকারী ট্রাক্টর চালক ও তার সহকারীকে আটক করে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১২ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম এ কারাদণ্ড দেন। এর আগে থানা পুলিশের সহায়তায় উপজেলার করতোয়া নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, রংপুর পীরগঞ্জ উপজেলার চতরা কুয়াতপুর এলাকার মৃত হরেন এর ছেলে ট্রাক্টর চালক পল্লব কুমার (২৪) ও একই এলাকার চালকের সহকারী মৃত ছাত্তারের ছেলে শাহিন হোসেন (২০)।

স্থানীয় লোকজন জানান, করতোয়া নদীর পাড় ঘেঁষে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে বেশ কয়েকটি চক্র। তারা দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে বালু উত্তোলনের ব্যবসার সাথে জড়িত।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, বেশ কিছুদিন ধরে কিছু লোক অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছিলেন—এমন অভিযোগ পাওয়ার পর অভিযান চালানো হয়। অভিযান পরিচালনার খবর পেয়ে তাঁরা আগেই সেসব জায়গা থেকে সটকে পড়েন। এ সময় বালু পরিবহন করে নিয়ে যাওয়ার সময় ট্রাক্টরের চালক ও তার সহকারীকে আটক করা হয়। অপরাধ স্বীকার করায় তাঁদেরকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তিন দিনের সাজা প্রদান করা হয়েছে।

রফিকুল ইসলাম বলেন, উপজেলার কোথাও অবৈধ উপায়ে মাটি বা বালু উত্তোলন করে কেউ বিক্রি করতে পারবেন না। এ ব্যাপারে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঘোড়াঘাটে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন ; ট্রাক্টর চালক ও সহকারীর ৩ দিনের জেল

আপডেট সময় : ০৮:০৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫