ঢাকা ০১:০২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেড়েছে ডলারের দাম, সোমবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ছেন ইশরাক হোসেন শারদীয় দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার শারদীয় দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার ১ এপ্রিল থেকে জাপানে শুরু হচ্ছে বাংলাদেশি কর্মী নিয়োগ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৮ সদস্যের বাংলাদেশ হকি স্কোয়াড চূড়ান্ত এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৮ সদস্যের বাংলাদেশ দল চূড়ান্ত ফ্রান্সে সরকারবিরোধী আন্দোলনে ২৪০০ গ্রেপ্তার, আহত সহস্রাধিক পুলিশ এতিমদের অধিকার রক্ষা ও তাদের প্রতি ইসলামের নির্দেশনাবলী

শেখ হাসিনার বিচার অনিবার্য: ড.মুহাম্মদ ইউনূস

মোঃমকবুলার রহমান স্টাফ রিপোর্টার নীলফামারী
  • আপডেট সময় : ০৯:৫৫:২৭ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫ ২০৭ বার পড়া হয়েছে

শেখ হাসিনার বিচার অনিবার্য: ড.মুহাম্মদ ইউনূস

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃমকবুলার রহমান স্টাফ রিপোর্টার নীলফামারী

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে। তিনি উল্লেখ করেন, সরকারের কাছে এ বিষয়ে পর্যাপ্ত প্রমাণ রয়েছে। তবে শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশে শারীরিকভাবে উপস্থিত না থাকায় তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি ভারতের ওপর এবং আন্তর্জাতিক আইনের নির্দেশনার ওপর নির্ভর করছে। ড. ইউনূস জানান, শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে এবং এ বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।

ড. ইউনূস আরও বলেন, জুলাই-আগস্ট গণ-আন্দোলনের সময় নৃশংসতার বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করার প্রক্রিয়া শুরু করেছে। তিনি উল্লেখ করেন, শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত চলছে এবং তাকে বিচারের মুখোমুখি করা হবে।

এছাড়া, ড. ইউনূস জানান, আয়নাঘরগুলো জাদুঘরে রূপান্তরিত করার পরিকল্পনা রয়েছে, যাতে জনগণ সেখানে এসে ইতিহাস সম্পর্কে জানতে পারে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেখ হাসিনার বিচার অনিবার্য: ড.মুহাম্মদ ইউনূস

আপডেট সময় : ০৯:৫৫:২৭ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫