ঢাকা ০২:১৯ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটে পুলিশের অভিযানে ইয়াবা সহ আটক ১ আমজাদ হাটে টপসয়েল রক্ষা ও অবৈধ মাটি কাটা প্রতিরোধে অভিযান ফেনীতে স্কুল ছাত্রকে পিটিয়ে আহত মাধবপুরে ২ কোটি টাকার ভারতীয় ঔষুধ ও ফুচকা জব্দ অবশেষে সম্পূর্ণ ভাবে বন্ধ হল বড় প্রক্রিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন যাত্রাপুরে দিনব্যাপী দুর্গম চরাঞ্চলে দুঃস্থ ও অসহায় মানুষের পাশে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, উপকৃত ৫ শতাধিক মানুষ তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং নওগাঁয় ৩ বছরের শিশু সহ একই পরিবারের ৪ জনকে হত্যা মৌলভীবাজার বিদ্যুৎস্পৃষ্টে ওয়াইফাই সার্ভিস কর্মীর মৃত্যু অবশেষে ফুলবাড়ী ও পার্বতীপুরে তৈরি হচ্ছে সংসদ সদস্যর অফিস

তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন ড. মিজানুর রহমান আজহারী

মোঃ মকবুলার মকবুলার স্টাফ রিপোর্টার, নীলফামারী
  • আপডেট সময় : ০৮:২৮:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ১৫৫ বার পড়া হয়েছে

তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন ড. মিজানুর রহমান আজহারী

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃ মকবুলার মকবুলার স্টাফ রিপোর্টার, নীলফামারী

বর্তমান তরুণ প্রজন্ম তাদের দৃঢ় মনোবল ও ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে পরিবর্তনের দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী। তিনি বলেন, “বিগত ১৬ বছরের জুলুমের অবসান কীভাবে ঘটাতে হয়, তা তরুণরা দেখিয়ে দিয়েছে। আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি, এখন আমাদের আরও ঐক্যবদ্ধ থাকতে হবে। বিচ্ছিন্ন হলে কাঙ্ক্ষিত পরিবর্তন ধরে রাখা সম্ভব হবে না।”

শনিবার বিকেল ৩টায় চাঁপাইনবাবগঞ্জ সদরের মহারাজপুর ইউনিয়নের ঘোড়া স্ট্যান্ড সংলগ্ন মাঠে জাবালুন নুর ফাউন্ডেশনের আয়োজিত তাফসির মাহফিলে তিনি এসব কথা বলেন।

আজহারী বলেন, “আমাদের সুখ-সমৃদ্ধি অনেকের সহ্য হয় না। তাই আমাদের কৌশলী হতে হবে এবং প্রতিটি পদক্ষেপ সচেতনতার সঙ্গে নিতে হবে। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, তাহলে কেউ আমাদের ক্ষতি করতে পারবে না।”

তিনি আরও বলেন, “আমরা এমন একটি রাজনৈতিক পরিবেশ চাই, যেখানে কোনো ফ্যাসিস্ট শক্তি জনগণের ওপর অন্যায় অত্যাচার করার সাহস পাবে না। আমরা চাই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সত্যিকারের জ্ঞানচর্চার কেন্দ্র হয়ে উঠুক, যেখানে শিক্ষার্থীদের হাতে থাকবে কলম, অস্ত্র নয়।”

তাফসির মাহফিলে সভাপতিত্ব করেন জাবালুন নুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা আবু জার গিফারী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। এছাড়াও প্রথম অধিবেশনে আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার ও বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের সেক্রেটারি জেনারেল মাওলানা মো. নুরুল আমিন।

এই মাহফিলে বক্তারা ইসলামী শিক্ষার গুরুত্ব, সমাজ পরিবর্তনের প্রয়োজনীয়তা এবং ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন ড. মিজানুর রহমান আজহারী

আপডেট সময় : ০৮:২৮:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫