ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অসুস্থ মাওলানা ইলিয়াস আতহারীর সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন নেতারা প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে প্রতারণা, ৬ জনের সাত দিনের রিমান্ড সিলেটে ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, গ্রেপ্তার রঙমিস্ত্রি তুরস্কের ইয়ালোভায় প্রশিক্ষণকালে বিধ্বস্ত এফ-১৬ যুদ্ধবিমান শহীদ ও মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা প্রণয়নে মন্ত্রণালয়ের মতবিনিময় অস্ট্রেলিয়া সফর থেকে দেশে ফিরছেন জাকের আলী ও মুশফিক হাসান ভারতে সাজাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন তিন নারী দেশের ৬ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস অমিত শাহের ২৪ ঘণ্টার আলোচনার প্রস্তাব খারিজ করলেন রাহুল গান্ধী থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ, সই হবে সমঝোতা স্মারক

হাইফিউচারের এক্সক্লুসিভ পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড হাইফিউচার-এর এক্সক্লুসিভ পরিবেশক হিসেবে কাজ করার জন্য স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড নতুন একটি চুক্তি স্বাক্ষর করেছে। চীনের শেনজেন ফিউচার অ্যাক্সেস টেকনোলজি কোম্পানি লিমিটেডের সঙ্গে এই এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউশন চুক্তিটি সম্পন্ন হয়েছে।

এই চুক্তির আওতায় স্মার্ট টেকনোলজিস বাংলাদেশে হাইফিউচারের সব ধরনের গ্যাজেট ও স্মার্ট অ্যাক্সেসরিজ বিতরণ করবে। প্রাথমিকভাবে ব্র্যান্ডটির স্মার্টওয়াচ, ইয়ারবাড, স্পিকার ও হেডফোন বাজারে নিয়ে আসা হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে আরও আধুনিক লাইফস্টাইল গ্যাজেট দেশে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

স্মার্ট টেকনোলজিসের হাইফিউচার বিজনেস হেড মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, গত চার বছরে হাইফিউচার বিশ্বের ৯০টি দেশে নিজেদের অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। উন্নত প্রযুক্তি, আন্তর্জাতিক মানের ডিজাইন এবং প্রতিযোগিতামূলক দামের কারণে ব্র্যান্ডটি বাংলাদেশেও জনপ্রিয় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও জানান, স্মার্ট টেকনোলজিসের বিস্তৃত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তে এই পণ্যগুলো পৌঁছে দেওয়া হবে। আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে সারাদেশের ইলেকট্রনিক্স মার্কেট, আইটি শপ এবং শোরুমগুলোতে হাইফিউচারের পণ্য পাওয়া যাবে। প্রতিটি পণ্যের সঙ্গে থাকবে এক বছরের বিক্রয়োত্তর সেবা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

হাইফিউচারের এক্সক্লুসিভ পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস

আপডেট সময় : ০৯:৪৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬