ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-জেদ্দাসহ সৌদির বিভিন্ন এলাকায় সিভিল ডিফেন্সের সতর্কতা জারি আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা ইসলামের চিরন্তন শিক্ষা এমপি গাজী নজরুল আবারও রিমান্ডে, এবার ৪ দিনের স্বাধীনতা রক্ষায় কাজ করে নিপীড়িত হয়েছেন রুহুল আমিন গাজী: রিজভী তুরস্কের শানলিউরফায় ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত ইসলামাবাদে পিটিআইয়ের মিছিল ঘিরে দেশজুড়ে ধরপাকড় ও কড়াকড়ি ৫১তম বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা নির্বাচন কমিশনের আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: নিহত ৪, পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি

স্পেনেই দ্বিতীয় ফুটবল ক্লাব কিনে নিচ্ছেন লিওনেল মেসি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৪৫:০৯ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্প্যানিশ ফুটবলে নিজের বিনিয়োগ আরও বাড়াতে যাচ্ছেন আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। দেশটির দ্বিতীয় বিভাগের দল সিডি এলদেনসে (CD Eldense) কেনার জন্য একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছেছেন ইন্টার মায়ামির এই তারকা। মালিকানা হস্তান্তরের চূড়ান্ত প্রক্রিয়া এখনো শেষ না হলেও দুই পক্ষের মধ্যে আলোচনা অনেক দূর এগিয়েছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ জানিয়েছে, গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ক্লাবটির বর্তমান মালিক কলম্বিয়ান বিনিয়োগকারী গোষ্ঠী টিএইচের (TH) কাছ থেকে শতভাগ শেয়ার কেনার ব্যাপারে এই সমঝোতা হয়। মেসির আইনজীবীরা বেশ কিছুদিন ধরে এই মালিকানা কেনার বিষয়ে আলোচনা চালিয়ে আসছিলেন। এই বিনিয়োগে মেসির কোনো অংশীদার নেই, তিনি একাই ক্লাবটির মালিক হতে যাচ্ছেন। তবে চুক্তিটি চূড়ান্ত করার আগে ক্লাবের আর্থিক ও অন্যান্য আনুষঙ্গিক বিষয় যাচাই-বাছাই করা হবে। পাশাপাশি স্পেনের সর্বোচ্চ ক্রীড়া পরিষদের অনুমোদনেরও প্রয়োজন হবে। সব আনুষ্ঠানিকতা শেষ হলে আগামী কয়েক দিনের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

এলদা শহরের মেয়র রুবেন আলফারো এই সমঝোতার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘প্রাথমিক সমঝোতা হওয়ার বিষয়টি আমাদের নিশ্চিত করা হয়েছে। তবে চুক্তিটি শেষ পর্যন্ত সম্পন্ন হয় কি না, দেখতে হবে।’ মেসির মতো তারকার এমন আগ্রহে মেয়র আনন্দিত হলেও চুক্তি চূড়ান্ত হওয়ার আগে সতর্ক অবস্থানে থাকতে চান। তিনি জানান, কয়েক দিন আগেই ক্লাবের বর্তমান সভাপতি কারোলিনা হলগুইন তাঁকে মালিকানা হস্তান্তরের ইচ্ছার কথা জানিয়েছিলেন।

স্পেনের আলিকান্তে প্রদেশের প্রায় ৫৫ হাজার বাসিন্দার শহর এলদার দল হচ্ছে এই সিডি এলদেনসে। গত চার মৌসুমের তিনটিতেই দ্বিতীয় বিভাগে খেললেও চলতি মৌসুমে দলটির শুরুটা একেবারেই ভালো হয়নি। প্রথম চার ম্যাচে মাত্র দুই পয়েন্ট পাওয়ায় গত রোববার ক্লাব কর্তৃপক্ষ তাদের কোচ ক্লদিও বারাগানকে বরখাস্ত করেছে। স্পেনে ক্লাব কেনার ক্ষেত্রে মেসির এটিই প্রথম পদক্ষেপ নয়। এর আগে চলতি বছরের ১৬ এপ্রিল দেশটির পঞ্চম স্তরের দল ইউই কর্নেয়ার মালিকানা কিনেছিলেন তিনি। এলদেনসের সঙ্গে চুক্তিটি সম্পন্ন হলে একই বছরে স্পেনের দুটি ফুটবল ক্লাবের মালিক বনে যাবেন লিওনেল মেসি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

স্পেনেই দ্বিতীয় ফুটবল ক্লাব কিনে নিচ্ছেন লিওনেল মেসি

আপডেট সময় : ১২:৪৫:০৯ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬