ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-জেদ্দাসহ সৌদির বিভিন্ন এলাকায় সিভিল ডিফেন্সের সতর্কতা জারি আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা ইসলামের চিরন্তন শিক্ষা এমপি গাজী নজরুল আবারও রিমান্ডে, এবার ৪ দিনের স্বাধীনতা রক্ষায় কাজ করে নিপীড়িত হয়েছেন রুহুল আমিন গাজী: রিজভী তুরস্কের শানলিউরফায় ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত ইসলামাবাদে পিটিআইয়ের মিছিল ঘিরে দেশজুড়ে ধরপাকড় ও কড়াকড়ি ৫১তম বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা নির্বাচন কমিশনের আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: নিহত ৪, পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি

এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইপর্বে উজবেকিস্তানের কাছে হারল বাংলাদেশ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৪৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তাসখন্দের দস্তলিক স্টেডিয়ামে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বের ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল। ম্যাচজুড়ে বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকা উজবেকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের যুবারা লড়াই করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত পরাজয় মেনে নিতে হয়।

ম্যাচের শুরু থেকেই স্বাগতিক উজবেকিস্তান আধিপত্য বজায় রেখে আক্রমণ চালিয়ে যায়। তবে বাংলাদেশের গোলকিপার রাজ চৌধুরীর দৃঢ়তায় বেশ কিছুক্ষণ গোল হজম করতে হয়নি দলকে। কিন্তু ২০ মিনিটে উজবেকিস্তান প্রথম সাফল্য পায়। আসিলবেকের শট রক্ষণভাগে লেগে সাইদালিয়েভের সামনে পড়লে তিনি তা কাজে লাগিয়ে গোল করেন। প্রথমার্ধে এক গোলের ঘাটতি নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধের শুরুতেই বাংলাদেশের ম্যাচে ফেরার আশা কঠিন হয়ে পড়ে। বিরতির পর মাত্র এক মিনিটের মাথায় ৪৬ মিনিটে সাইদালিয়েভের ক্রস থেকে কুভোনচবেক হেডে দ্বিতীয় গোলটি করেন। এরপর বাংলাদেশ ব্যবধান কমানোর চেষ্টা চালালেও উজবেকিস্তানের রক্ষণভাগ ভাঙতে পারেনি। উল্টো ৭৫ মিনিটে দিলশোধবেকভের একটি শট ক্রসবারের ওপর দিয়ে গেলে তৃতীয় গোল খাওয়া থেকে বেঁচে যায় বাংলাদেশ।

বাছাইপর্বে বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে আগামী বৃহস্পতিবার সিরিয়ার বিপক্ষে। উল্লেখ্য, সিরিয়া তাদের প্রথম ম্যাচে ভারতের কাছে ১-০ গোলে হেরেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইপর্বে উজবেকিস্তানের কাছে হারল বাংলাদেশ

আপডেট সময় : ০১:৪৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬