ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত ১৬ বছর আ.লীগের ভেতরে লুকিয়ে ছিল: রাশেদ খাঁন নেতানিয়াহুকে ‘জাহান্নামে’ পাঠানোর হুঁশিয়ারি ইরানি জেনারেলের মিয়ানমারের বিরল মৃত্তিকা: চীন-ভারতের নতুন ভূরাজনৈতিক রণক্ষেত্র সবজির দাম কমলেও নিত্যপণ্যের বাজারে অস্থিরতা অব্যাহত বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি, অস্ত্র ও ইয়াবাসহ ভারতীয় আটক প্রযুক্তির যুগে দাওয়াহর সম্ভাবনা ও দাঈদের নিয়ত রক্ষার চ্যালেঞ্জ নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক ঢলে মৃতের সংখ্যা বেড়ে ৪৭২ নেপালে ভয়াবহ বিপর্যয়: চট্টগ্রামে চরম উৎকণ্ঠায় নেপালি শিক্ষার্থীরা নেপালের বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ৩ কোটি ডলারের আবেদন রেড ক্রসের ঋণের চাপে সপরিবারে আত্মগোপনে থাকা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক

মেসির সতীর্থ হতে ইন্টার মায়ামিতে ডি মারিয়া?

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কোপা লিবার্তাদোরেস থেকে রোজারিও সেন্ট্রালের বিদায়ের পর নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা আনহেল ডি মারিয়া। ৩৮ বছর বয়সী এই উইঙ্গার ইঙ্গিত দিয়েছেন যে, তিনি এখনো খেলা চালিয়ে যেতে আগ্রহী। তবে অবসরের বদলে নতুন কোনো ক্লাবে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে।

ডি মারিয়ার বর্তমান পারফরম্যান্স বলছে, বয়সের ভার বাড়লেও সর্বোচ্চ পর্যায়ে খেলার মতো সামর্থ্য এখনো তার রয়েছে। এই পরিস্থিতিতে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামি তাকে দলে ভেড়ানোর দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে বলে জানা গেছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, অতীতেও একাধিকবার ডি মারিয়াকে দলে নেওয়ার চেষ্টা করেছে মায়ামি। এবার ২০২৭ সালকে সামনে রেখে নতুন করে সেই আলোচনা গতি পেয়েছে।

এই সম্ভাবনা বাস্তবায়িত হলে মাঠের দীর্ঘদিনের সতীর্থ ও বন্ধু লিওনেল মেসির সঙ্গে আবারও একই জার্সিতে দেখা যেতে পারে ডি মারিয়াকে। ২০০৮ বেইজিং অলিম্পিক থেকে শুরু করে ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, কাতার বিশ্বকাপ এবং সবশেষে ২০২৪ কোপা আমেরিকা জয় পর্যন্ত তাদের জুটির সাফল্যের ইতিহাস বেশ সমৃদ্ধ। বিশেষ করে ২০২১ কোপা আমেরিকা ও ২০২২ বিশ্বকাপ ফাইনালে ডি মারিয়ার গোলগুলো আর্জেন্টিনার শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছিল। এখন ফুটবলপ্রেমীদের দেখার অপেক্ষা, ডি মারিয়া কি অবসরের পথে হাঁটবেন, নাকি ক্যারিয়ারের শেষ পর্যায়ে মেসির সঙ্গে আবারও মাঠ মাতাতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

মেসির সতীর্থ হতে ইন্টার মায়ামিতে ডি মারিয়া?

আপডেট সময় : ০২:৫৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬