ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার গঠনের পর জনগণের সঙ্গে গাদ্দারি করেছে বিএনপি: মামুনুল হক একই উড়োজাহাজে শাকিব-মিথিলা, নিউইয়র্ক যাত্রা নিয়ে বাড়ছে কৌতূহল চাঁদপুরে যুবশক্তি নেতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে সংঘর্ষ ইউটিউবে মুক্তি পেল নাসিম সাহনিকের মিউজিক্যাল ফিল্ম ‘হঠাৎ তুমি’ ঢামেকে অচেতন ব্যক্তিকে রেখে পালালেন দুই যুবক, মিলল পরিচয় স্তন ক্যান্সার সচেতনতায় কাল রাজধানীতে হবে গোলাপি শোভাযাত্রা শ্রীলঙ্কাকে হারিয়ে জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করল পাকিস্তান ইরান যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য জাতীয় অপমান: সিনেটর ক্রিস মারফি হুতিদের সঙ্গে যুদ্ধে জড়াতে আপাতত অনাগ্রহী ডোনাল্ড ট্রাম্প রূপনগর থানা ছাত্রলীগের সভাপতি মিঠু আটক

সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন স্কালোনি, ছাড়ার ইঙ্গিত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৪৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের পর আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি সংবাদ সম্মেলনে এসে কান্নায় ভেঙে পড়েছেন। টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের স্বপ্নভঙ্গের পর নিজের ভবিষ্যৎ নিয়ে এক প্রকার অনিশ্চয়তার কথা জানিয়েছেন তিনি। আবেগপ্রবণ হয়ে এক পর্যায়ে তিনি সংবাদ সম্মেলন কক্ষ ত্যাগ করেন।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে স্কালোনি তার ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে কথা বলেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি জানান, কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে তার কিছুটা সময়ের প্রয়োজন। দলের খেলোয়াড়দের নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এটি ছিল খুব চমৎকার একটি গ্রুপ, যেখানে সবার মধ্যে অসাধারণ বোঝাপড়া ছিল। তিনি আরও বলেন, এমন একটি গ্রুপ হয়তো আর নতুন করে পাওয়া সম্ভব হবে না।

টানা দুই বিশ্বকাপে আর্জেন্টিনার দায়িত্ব পালন করা স্কালোনি আগামী দিনে দলের কোচ হিসেবে থাকবেন কিনা, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এছাড়া আগামী বিশ্বকাপে কোচিং করালেও লিওনেল মেসি সহ দলের বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড়কে না পাওয়ার সম্ভাবনা নিয়ে তিনি বেশ আবেগপ্রবণ ছিলেন।

ফাইনালের হার নিয়ে কষ্ট প্রকাশ করলেও দলের ফুটবলারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্কালোনি। তিনি বলেন, আমরা জানি যে আমরা আমাদের সবকিছু উজাড় করে দিয়েছি। এখন অনেক কিছু বলার থাকলেও তা বলে লাভ নেই। আমি এই ছেলেদের প্রতি কৃতজ্ঞ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন স্কালোনি, ছাড়ার ইঙ্গিত

আপডেট সময় : ০৬:৪৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬