ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে বাল্যবিয়ে থেকে বাঁচলেন ষষ্ঠ শ্রেণির ছাত্রী, পাশে ইউএনও ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ মন্তব্য করা ওসি রাকিবুল গ্রেপ্তার অস্ট্রেলিয়ার স্বাস্থ্য পোর্টালে এআই এজেন্টের অননুমোদিত প্রবেশ, তীব্র উদ্বেগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ নতুন রোগী এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতে হাজিরা ৯ অক্টোবর বিকাশ, রবিসহ ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক শাহ আলীতে পলিথিন ব্যাগ থেকে নবজাতক উদ্ধার, ৯৯৯-এ ফোন সৌদি আরবের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা নিহত, বাবা আহত

আর্জেন্টিনাকে হারিয়ে ফুটবল ইতিহাসে স্পেনের নজিরবিহীন বিশ্বরেকর্ড

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:১৬:১১ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ফুটবল ইতিহাসে এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছে স্পেন। বিশ্বের প্রথম ও একমাত্র দল হিসেবে দুইবার টানা ইউরো ও ফিফা বিশ্বকাপ জয়ের এক নজিরবিহীন কীর্তি গড়েছে ‘লা রোজা’রা।

নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে পরাজিত করে স্প্যানিশরা। ২০২৪ সালে ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতার পর এবার বিশ্বজয়ের মাধ্যমে এই অনন্য ডাবল পূর্ণ করল দলটি।

এর আগেও একবার এমন গৌরবময় অধ্যায় রচনা করেছিল স্পেন। সেবার তারা ২০০৮ সালে ইউরো চ্যাম্পিয়ন হওয়ার পর ২০১০ সালের বিশ্বকাপে শিরোপা নিজেদের করে নিয়েছিল।

ফুটবলের ইতিহাসে টানা ইউরো ও বিশ্বকাপ জয়ের কৃতিত্ব রয়েছে কেবল আরও দুটি দেশের। পশ্চিম জার্মানি ১৯৭২ সালে ইউরো এবং ১৯৭৪ সালে বিশ্বকাপ জিতেছিল। এরপর ফ্রান্স ১৯৯৮ সালের বিশ্বকাপ জয়ের পর ২০০০ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের ট্রফি ঘরে তোলে। তবে দুইবার এই টানা সাফল্যের পুনরাবৃত্তি ঘটিয়ে স্পেন নিজেকে নিয়ে গেছে অনন্য এক উচ্চতায়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

আর্জেন্টিনাকে হারিয়ে ফুটবল ইতিহাসে স্পেনের নজিরবিহীন বিশ্বরেকর্ড

আপডেট সময় : ০৮:১৬:১১ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬