ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস: বাল্যবিয়ে রোধে বিশেষ গুরুত্ব ২৫ কোটির বাজেটে ৩৩০ কোটি আয় করে রেকর্ড গড়ল ‘বেথলেহেম কুদুম্বা ইউনিট’ ওমান উপসাগরে বাণিজ্যিক জাহাজ অচল করার দাবি যুক্তরাষ্ট্রের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে নিজের বাল্যবিবাহ রুখে দিল তানিয়া উৎপাদন খরচ ও দরপতনের চাপে ঈশ্বরদীতে শিম চাষ ৩৬ শতাংশ কমেছে ওষুধের দাম সাধারণের নাগালে রাখতে উৎপাদন ব্যয় কমানোর তাগিদ ইউজিসি চেয়ারম্যানের শিক্ষার মানোন্নয়নে ওবিই কারিকুলামের সঠিক বাস্তবায়ন জরুরি: বাউবি উপাচার্য পুরস্কার উৎসর্গ করে রাফীকে মঞ্চে ডাকলেন তমা মির্জা জুয়া খেলার ভিডিও ভাইরাল, সমালোচনায় বুড়িচং বিএনপি নেতা লা লিগায় গেতাফেকে ৩-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশে দুই পরিবর্তনের আভাস

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:৪২:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বজয়ের মহাকাব্যিক লড়াইয়ের মঞ্চ প্রস্তুত। কয়েক ঘণ্টার মধ্যেই শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবলের শিরোপা নির্ধারণী ম্যাচ, যেখানে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। কাতারে জেতা রাজমুকুট ধরে রাখার মিশনে থাকা আর্জেন্টিনা দলের রণকৌশল নিয়ে কোচ লিওনেল স্কালোনি এখনও কোনো আগাম আভাস দেননি। তবে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচের পারফরম্যান্স ও সাম্প্রতিক তথ্যের ভিত্তিতে শোনা যাচ্ছে, শুরুর একাদশে দুটি জায়গায় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

সবচেয়ে বড় সংশয় তৈরি হয়েছে রাইট-ব্যাক পজিশনে নাহুয়েল মলিনা এবং গনজালো মন্টিয়েলকে নিয়ে। আতলেতিকো মাদ্রিদের তারকা মলিনা এই বিশ্বকাপে নিয়মিত খেললেও, ইংল্যান্ডের বিপক্ষে তার পারফরম্যান্স খুব একটা নজরকাড়া ছিল না। এমনকি ওই ম্যাচে ইংল্যান্ডের গোলটিও এসেছিল তার দিক থেকেই। অন্যদিকে, রিভার প্লেটের ডিফেন্ডার মন্টিয়েল বদলি হিসেবে নেমে দারুণ ফুটবল উপহার দিয়েছেন, যার ফলে শুরুর একাদশে মলিনার চেয়ে তার জায়গা পাওয়ার সম্ভাবনা কিছুটা বেশি।

আর্জেন্টিনার একাদশ নিয়ে দ্বিতীয় বড় প্রশ্নটি মিডফিল্ড নিয়ে। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে বদলি হিসেবে নেমে রদ্রিগো দে পল দারুণ কার্যকারিতা দেখিয়েছেন। এখন জুলিয়ানো সিমেওনের জায়গায় নিজের চেনা পজিশন ফিরে পেতে লড়াই করছেন তিনি। ‘এল মটোরচিতো’ বা দলের ছোট ইঞ্জিন খ্যাত এই মিডফিল্ডার তার প্রভাব ও অনুপ্রেরণা জোগানোর ক্ষমতার কারণে ফাইনালে শুরুর একাদশে ফিরতেই পারেন। এছাড়া অনুশীলনে জিওভানি লো সেলসোকেও বেশ তৎপর দেখা গেছে, তবে তাকে শুরুর একাদশের চেয়ে বদলি হিসেবে নামার সম্ভাবনা বেশি বলেই ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, শেষ মুহূর্তের অনুশীলনের পর স্কোয়াডে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জিওভানি লো সেলসো। শেষ মুহূর্তের অনুশীলনে স্কালোনির পরখ করে নেওয়া ১৩ খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় থাকলেও, লো চেলসোর শুরুর একাদশে থাকার চেয়ে বদলি হিসেবে নামার সম্ভাবনাই বেশি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশে দুই পরিবর্তনের আভাস

আপডেট সময় : ০৮:৪২:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬