ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে আইফোন ১৮ সিরিজ আনল গ্যাজেট অ্যান্ড গিয়ার শান্ত-মুশফিকের ফিফটি ও ৩২৯ রানের লিড নিয়ে দিন শেষ করল বাংলাদেশ দিল্লিতে বিমসটেক বৈঠকে যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী, থাকবে সচিবের নেতৃত্বাধীন দল রিয়াদ বিমানবন্দরে ফের শক্তিশালী বিস্ফোরণ, টার্মিনালে আগুন নিরাপত্তার স্বার্থে সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ মক্কা-মদিনার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন মিজানুর রহমান আজহারী ভৈরবে ট্রাক্টর উল্টে হেলপার কিশোরের মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় ২ বাংলাদেশি নিহত, ৪ জন আইসিইউতে রিয়াদে হামলা: ঢাকা থেকে বাতিল ৮ ফ্লাইট, বিমানের সিদ্ধান্ত সোমবার গ্রে ফোনের দাপটে দেশীয় শিল্প ও রাজস্বের বড় ক্ষতি

ইসরায়েলের বিপক্ষে ম্যাচের আয় ফিলিস্তিনিদের সহায়তায় দিল নরওয়ে ফুটবল ফেডারেশন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:০০:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফুটবল মাঠে পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার এক অনন্য নজির স্থাপন করেছে নরওয়ে। ২০২৬ বিশ্বকাপের ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বে ওসলোতে অনুষ্ঠিত ম্যাচে ইসরায়েলের বিপক্ষে ৫-০ গোলের বড় জয় পায় নরওয়ে। এই ম্যাচটির টিকিট বিক্রি থেকে প্রাপ্ত পুরো অর্থ যুদ্ধবিধ্বস্ত গাজাসহ সংঘাতপ্রবণ অঞ্চলের মানুষের জরুরি চিকিৎসাসেবা ও মানবিক সহায়তার জন্য আন্তর্জাতিক সংস্থা ‘ডক্টরস উইদাউট বর্ডারস’ (এমএসএফ)-কে দান করার সিদ্ধান্ত নিয়েছে নরওয়ে ফুটবল ফেডারেশন (এনএফএফ)।

নরওয়ে ফুটবল ফেডারেশনের সভাপতি লিসা ক্লাভেনেস জানিয়েছেন, চলমান বৈশ্বিক মানবিক সংকটের প্রেক্ষাপটে যুদ্ধের শিকার সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, গাজায় বেসামরিক মানুষের ওপর চলমান হামলা ও মানবিক বিপর্যয়ের প্রতি তারা নির্লিপ্ত থাকতে পারেন না। এমন একটি সংস্থার হাতে অর্থ তুলে দেওয়া জরুরি ছিল, যারা যুদ্ধক্ষেত্রে সরাসরি জীবন রক্ষার কাজ করছে।

নরওয়ের এই মানবিক উদ্যোগে টিকিট বিক্রির অর্থের পাশাপাশি একটি বিনিয়োগ প্রতিষ্ঠানও যুক্ত হয়েছে। ওই প্রতিষ্ঠানটি এই তহবিলে ৩০ লাখ নরওয়েজিয়ান ক্রোনার বা প্রায় ৩ লাখ ৫ হাজার মার্কিন ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে। উল্লেখ্য, আন্তর্জাতিক মানবিক সহায়তায় নরওয়ের দীর্ঘদিনের অবদান রয়েছে। দেশটি ব্রাজিলের বন ও পরিবেশ সংরক্ষণে গঠিত ‘অ্যামাজন ফান্ড’-এর অন্যতম প্রধান অর্থদাতা হিসেবেও পরিচিত।

মাঠের পারফরম্যান্সেও এবারের বিশ্বকাপ বাছাইপর্বে বেশ উজ্জ্বল নরওয়ে। আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ৩২-এর বাধা পার হওয়ার পর, শেষ ষোলোতে ব্রাজিলকে ২-০ গোলে হারিয়ে চমক দেখায় আর্লিং হলান্ডের দল। তবে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে তাদের বিশ্বকাপ যাত্রা শেষ হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

ইসরায়েলের বিপক্ষে ম্যাচের আয় ফিলিস্তিনিদের সহায়তায় দিল নরওয়ে ফুটবল ফেডারেশন

আপডেট সময় : ০১:০০:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬