বর্তমান নির্বাচিত সরকারকে বিপাকে ফেলা এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে পতিত দোসররা নানা ধরনের ষড়যন্ত্র ও অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তারা বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে উল্লেখ করে দেশবাসীকে এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বর্তমান সরকারকে 'জনগণের সরকার' হিসেবে অভিহিত করে রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কোনো ধরনের নৈরাজ্য বা অপরাধকে প্রশ্রয় দেবেন না। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির সাম্প্রতিক একটি ঘটনা নিয়ে বিস্ময় প্রকাশ করে তিনি প্রশ্ন তোলেন, “পুলিশের ভ্যান থেকে কীভাবে শীর্ষ সন্ত্রাসী পালিয়ে যেতে পারে?”
লিফলেট বিতরণকালে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে রিজভী বলেন, আগে থেকে সচেতন হওয়া সম্ভব হলে ডেঙ্গুর প্রকোপ অনেকটাই নিয়ন্ত্রণে আনা যায়। ডেঙ্গু যাতে বিস্তার লাভ করতে না পারে, সেজন্য প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে নিজ নিজ বাসাবাড়ির চারপাশের জমে থাকা ও পচা পানি দ্রুত পরিষ্কার করার জন্য কড়া নির্দেশনা দিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে তিনি আরও বলেন, অতীতে ডেঙ্গু পরীক্ষার জন্য রোগীদের টাকা খরচ করতে হতো। কিন্তু বর্তমান সরকার সাধারণ মানুষের সুবিধার্থে এই পরীক্ষা সম্পূর্ণ বিনা মূল্যে করার ব্যবস্থা করে দিয়েছে।
সড়ক পরিবহন খাতে চলা দীর্ঘদিনের নৈরাজ্য ও চাঁদাবাজি বন্ধ করে মানুষের জন্য স্বস্তিদায়ক পরিবেশ তৈরি…
স্পেনের আবাসন সংকট ও মাত্রাতিরিক্ত বাড়িভাড়ার বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনের প্রধান প্রতীক মারিয়া দেল কারমেন…
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বড় ধরনের বিক্ষোভে নেমেছে বিরোধী দলগুলো।…
নাটোরের লালপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবদল নেতার নেতৃত্বে এক চিকিৎসকের বাড়িতে হামলা ও ভাঙচুর…
টঙ্গীর এরশাদনগরে রান্না করার সময় অগ্নিদগ্ধ মোসাম্মৎ শিলা খাতুন (৩০) চার দিন চিকিৎসাধীন থাকার পর…
ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চায় বাংলাদেশ। এ ক্ষেত্রে পানির…
This website uses cookies.