লালমনিরহাট পৌরসভার নবাবেরহাট এলাকায় এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ফিরোজ কবির ও লালমনিরহাট জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবিরের বসতবাড়ির সীমানাপ্রাচীর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় হুমায়ুন কবিরকে মারধর ও অপদস্ত করার অভিযোগ উঠেছে। এই হামলা ও ভাঙচুরের ঘটনায় ১৭ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে পৌর শহরের নবাবেরহাট এলাকায় ৩৫ থেকে ৪০ জনের একটি দল এই হামলা চালায়। এ সময় বাধা দিলে আইনজীবী হুমায়ুন কবিরকে এলোপাতাড়ি মারধর ও টেনেহিঁচড়ে অপদস্ত করা হয়। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার দিন রাতেই অ্যাডভোকেট হুমায়ুন কবির বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে লালমনিরহাট সদর থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ তা মামলা হিসেবে নথিভুক্ত করে।
এই ঘটনার প্রতিবাদে এবং বিস্তারিত জানাতে মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী আইনজীবী তার নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, এই হামলার সঙ্গে বিএনপির নেতাকর্মীরা জড়িত। সংবাদ সম্মেলনে তার ভাই এবি পার্টির কেন্দ্রীয় নেতা ফিরোজ কবির লিখিত বক্তব্যে জানান, পৈতৃক জমি নিয়ে প্রতিপক্ষের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে এবং এ নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। সোমবার দুপুরে তিনি আদালত চত্বরে থাকাকালীন বাড়ি থেকে খবর পান যে, বুলডোজার নিয়ে একদল লোক তাদের বাড়ির প্রাচীর ভাঙছে। তিনি দ্রুত বাড়ি ফিরে বাধা দিলে দুর্বৃত্তরা তার ভাই হুমায়ুন কবিরকে মারধর করে। ঘটনার সময় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হলেও ঘটনাস্থল থেকে মাত্র এক কিলোমিটার দূরে থাকা পুলিশ আসতে এক ঘণ্টা সময় নেয় বলে অভিযোগ করেন তিনি। আর এই সময়ের মধ্যেই বসতবাড়ির পুরো দেয়াল গুঁড়িয়ে দেওয়া হয়।
অন্যদিকে, একই দিন রাত ৮টায় নবাবেরহাট এলাকার নিজ বাড়িতে পাল্টা সংবাদ সম্মেলন করেন প্রতিপক্ষ ফরহাদ আলম সম্রাট। তিনি ভেঙে দেওয়া ওই জায়গার মালিকানা নিজের বলে দাবি করেন।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ জানান, এই ভাঙচুর ও মারধরের ঘটনায় ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে এই হামলা ও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবি party। দলটির সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং ফিরোজ কবিরের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন। এক যৌথ বিবৃতিতে তারা বলেন, দিনদুপুরে একজন রাজনৈতিক কর্মীর বাড়ি ভেঙে দেওয়া কোনো সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রের চিত্র হতে পারে না। এটি শুধু ফিরোজ কবিরের ওপর হামলা নয়, বরং স্থানীয় প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে বিরোধী রাজনৈতিক মতের ওপর নগ্ন দমন-পীড়নের এক ভয়াবহ দৃষ্টান্ত।
সিরিয়ার সাবেক জেনারেল বাসাম আল-হাসানকে গোপন আশ্রয় ও আর্থিক সুবিধা দিচ্ছে যুক্তরাষ্ট্র ও লেবানন। অস্টিন…
পাবনার বেড়া উপজেলার শিবপুর গ্রামে বুধবার রাতে চায়ের দোকানে কলারুটি খাওয়ার সময় গলায় আটকে আব্দুল…
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়া নিয়ে বিএনপিপন্থী দুই প্রভাবশালী নেতা…
ময়মনসিংহ-মোহনগঞ্জ রেলপথে দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে লোকাল ট্রেন চলাচল। এতে চরম…
খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) গ্যারেজে ময়লার কনটেইনারবাহী গাড়ির চাপায় আব্দুস সালাম নামে এক চালক নিহত…
সোমালিয়ার সরকারের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলার কারণে গ্রেপ্তার ও তিন বছরের কারাদণ্ড পাওয়া…
This website uses cookies.