Header Premium (728×90)

সিরিয়ার সাবেক জেনারেল বাসাম আল-হাসানকে সুরক্ষা দিচ্ছে যুক্তরাষ্ট্র ও লেবানন

সিরিয়ার বাশার আল-আসাদ সরকারের সাবেক শীর্ষ উপদেষ্টা ও জেনারেল বাসাম আল-হাসানকে অর্থায়ন ও বিশেষ নিরাপত্তা দিয়ে গোপন আশ্রয়ে রেখেছে মার্কিন ও লেবানন কর্তৃপক্ষ। বিবিসি ও মার্কিন গণমাধ্যম এনপিআরের এক যৌথ অনুসন্ধানী প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। আসাদ সরকারের সময় সিরিয়ার কুখ্যাত রাসায়নিক অস্ত্র কর্মসূচি সরাসরি তদারকি করতেন এই জেনারেল, যার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও রাসায়নিক অস্ত্র হামলার গুরুতর অভিযোগ রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের শেষের দিকে আসাদ সরকারের পতনের পর বাসাম আল-হাসান লেবাননে পালিয়ে যান। বর্তমানে তিনি মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই, সিআইএ এবং লেবাননের নিরাপত্তা সংস্থাগুলোর যৌথ সমঝোতার অধীনে নির্বিঘ্নে বসবাস করছেন। ২০১২ সালে সিরিয়ায় অপহৃত মার্কিন সাংবাদিক অস্টিন টাইস সম্পর্কিত গোপন তথ্য ও অতিরিক্ত গোয়েন্দা তথ্য সরবরাহের বিনিময়ে তাকে এই সুরক্ষা, লেবাননে বসবাসের অনুমতি ও নিয়মিত আর্থিক সুবিধা দেওয়া হচ্ছে। তবে গত মাসেই বিবিসির প্রতিবেদনে প্রকাশ পায় যে, সাংবাদিক টাইস অপহরণের সামরিক কমান্ডে এই হাসান নিজেই যুক্ত ছিলেন।

মার্কিন নিষেধাজ্ঞাভুক্ত এই জেনারেলকে তৃতীয় পক্ষের মাধ্যমে অর্থ দেওয়া হচ্ছে, যাতে লেনদেনের কোনো প্রমাণ সরাসরি দৃশ্যমান না হয়। এদিকে সিরিয়ার নতুন সরকারের দুটি ভিন্ন দপ্তরের কর্মকর্তারা বিবিসিকে নিশ্চিত করেছেন যে, তারা মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য হাসানকে অবিলম্বে দামেস্কে ফেরত চান। তবে মার্কিন কর্তৃপক্ষ তাকে লেবাননেই রেখে দিতে চায় এবং ওয়াশিংটনের এমন অবস্থানের কারণে দামেস্কের কার্যত তেমন কিছুই করার নেই। এই খবরে অপহৃত সাংবাদিক টাইসের পরিবার তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।

গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে অনুসন্ধানে আরও জানা যায়, অস্টিন টাইস সম্পর্কিত তথ্যের পাশাপাশি সিরিয়ার রাসায়নিক অস্ত্র কর্মসূচির গোপন নথি এবং ইরানের সঙ্গে বাশার সরকারের সামরিক সম্পর্কের তথ্য জানতেই হাসানকে সুরক্ষায় রেখেছে যুক্তরাষ্ট্র। হাসান মার্কিন তদন্তকারীদের কাছে দাবি করেছিলেন যে সাবেক প্রেসিডেন্ট আসাদের নির্দেশে টাইসকে হত্যা করা হয়েছে। তবে তার দেওয়া কথিত কবরের স্থানে তল্লাশি চালিয়ে কোনো দেহাবশেষ পাওয়া যায়নি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

মতিঝিলে ভবন দখলের অভিযোগ: যুব অধিকার পরিষদ থেকে সানি সারোয়ার বহিষ্কার

মতিঝিলের ‘বাংলার বাণী’ ভবন দখলের অভিযোগের খবর প্রকাশের পর বাংলাদেশ যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ…

2 minutes ago

রিকশাচালক হিসেবে হাজির হয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা: চিফ হুইপ

রাজধানীর অটোরিকশার বেপরোয়া চলাচল নিয়ে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি…

4 minutes ago

শনিবার শুভ মহালয়া, শুরু হচ্ছে দেবীপক্ষ ও দুর্গাপূজার ক্ষণগণনা

বাঙালি হিন্দু धर्मাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ক্ষণগণনা শুরু হচ্ছে শনিবার শুভ মহালয়া…

8 minutes ago

অ্যান্টার্কটিকায় উধাও পাঁচ লাখ পেঙ্গুইন, হারাল বৃহত্তম কলোনির খেতাব

অ্যান্টার্কটিকার একটি দ্বীপে চিনস্ট্র্যাপ পেঙ্গুইনের সংখ্যা ১৪ বছরে ৬৩ শতাংশ কমেছে। খাদ্যসংকট ও সমুদ্রের তাপমাত্রা…

11 minutes ago

‘এতিমখানায় টাকা দিয়ে দিস’, নানা পাটেকরের স্মৃতিচারণায় রোহিত শেঠি

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের প্রয়াণে তাকে স্মরণ করেছেন চলচ্চিত্র নির্মাতা রোহিত শেঠি। ৭৫ বছর…

12 minutes ago

মোদি সরকারের সমালোচক ইউটিউবার ধ্রুব রাঠির জনপ্রিয়তার নেপথ্যে কী?

ভারতের ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলোর প্রচারের সমান্তরালে সামাজিক যোগাযোগমাধ্যমে জনমত গঠনে বড়…

18 minutes ago

This website uses cookies.