বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার পুণ্য লগ্ন শুভ মহালয়া শনিবার। এই মহালয়া উদযাপনের মধ্য দিয়েই শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিক ক্ষণগণনা। মহালয়া তিথি কেবল দেবীপূজা শুরুর দিনই নয়, এটি পরলোকগত পূর্বপুরুষদের আত্মার শান্তির উদ্দেশ্যে জল ও তিল দান করে শ্রদ্ধা জানানোর পুণ্য তিথিও বটে। সনাতন ধর্মমতে, পক্ষকালব্যাপী পিতৃপক্ষের অবসানের পর দেবীপক্ষের সূচনা ঘটে এবং এই দুই পক্ষের সন্ধিক্ষণই হলো মহালয়া। অমাবস্যার বিহিত পূজার মাধ্যমে শুরু হয় দেবী দুর্গার আরাধনা।
পৌরাণিক কাহিনী অনুযায়ী, মহালয়া তিথিতেই দেবী দুর্গা মহিষাসুর বধের দায়িত্ব লাভ করেন। শিবের বর অনুযায়ী কোনো দেবতা বা সাধারণ মানুষ মহিষাসুরকে হত্যা করতে পারত না। অসীম ক্ষমতার অধিকারী মহিষাসুর দেবতাদের স্বর্গ থেকে তাড়িয়ে বিশ্বব্রহ্মাণ্ডের অধিপতি হতে চাইলে ব্রহ্মা, বিষ্ণু ও শিবের সম্মিলিত তেজ থেকে সৃষ্টি হন মহাশক্তি মহামায়া। দেবতাদের দেওয়া ১০টি অস্ত্রে সজ্জিত হয়ে সিংহবাহিনী দেবী দুর্গা টানা ৯ দিন যুদ্ধ করে মহিষাসুরকে পরাজিত ও হত্যা করেন।
মহালয়ার ভোর থেকে সনাতন ধর্মাবলম্বীরা প্রয়াত পূর্বপুরুষদের স্মরণে তর্পণ বা জলদান শুরু করবেন। বিশ্বাস করা হয়, পিতৃপক্ষে প্রয়াত আত্মারা মর্ত্যলোকে নেমে আসেন এবং বংশধরদের কাছ থেকে অন্ন-জল গ্রহণ করেন। দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা আগামী ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মাধ্যমে শুরু হলেও শনিবার থেকেই চারদিকে বেজে উঠবে দেবীর আগমনী সুর। আগামী ২১ অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে এই উৎসবের সমাপ্তি ঘটবে।
মহালয়া উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন মন্দিরে ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে চণ্ডীপাঠের মাধ্যমে দেবীকে মর্ত্যে আহ্বান জানানো হবে। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক সুবাশীষ কুমার বিশ্বাস সাধন। এছাড়া রমনা কালী মন্দিরেও ভোরবেলা মহালয়া উদযাপিত হবে বলে জানিয়েছেন মন্দির পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক মিন্টু বসু। হিন্দু ধর্মাবলম্বীরা এ দিন পূজা ও ব্রাহ্মণদের বস্ত্র দানের মাধ্যমে পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানাবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল উপাসনালয়ের প্রধান পুরোহিত সাধন চক্রবর্তী জানান, শাস্ত্রীয় গণনা অনুযায়ী এ বছর দেবী দুর্গা মর্ত্যে আসবেন ঘোড়ায় (ঘোটক) চড়ে এবং বিদায় নেবেন নৌকায় চড়ে। ঢাকার রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, বরদেশ্বরী কালীমাতা মন্দির, জগন্নাথ হল, সিদ্ধেশ্বরী মন্দির, স্বামীবাগের লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দির, রামসীতা মন্দির ও জয়কালী মন্দিরসহ বিভিন্ন মণ্ডপে ভোর থেকেই চণ্ডীপাঠ, চণ্ডীপূজা ও বিশেষ পূজার মাধ্যমে মহালয়ার ঘট স্থাপন করা হবে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর জানান, এ বছর সারা দেশে মোট ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে। পূজা উদযাপন নির্বিঘ্ন করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সরকারি অনুদান ৪ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫ কোটি টাকা করা হয়েছে। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাহী আদেশের মাধ্যমে দুর্গাপূজার ছুটি তিন দিন পর্যন্ত বাড়ানো হয়েছে। এর ফলে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার মিলিয়ে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি উপভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা।
সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে হতাহতের খবর পাওয়া গেছে…
বাংলাদেশে ঘুরতে এসে ল্যাপটপ ও ক্যামেরা হারানো ১৮ বছর বয়সী জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারকে একটি…
আসন্ন দুর্গাপূজা নিরাপদ ও উৎসবমুখর করতে দেশের প্রতিটি পূজামণ্ডপে বিএনপির নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক ও প্রহরীর দায়িত্ব…
মানিকগঞ্জের শিবালয়ে মা ইলিশ সংরক্ষণে যমুনা নদীতে অভিযান চালিয়ে ৮৫টি চায়না দুয়ারি জাল জব্দ ও…
অনিবার্য পরিচালনগত কারণ দেখিয়ে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছে বিমান…
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের পথে আটক হওয়ার পর জাফরপুর কালান থানা থেকে মুক্তি পেয়েছেন আম…
This website uses cookies.