দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকে জাফরপুর কালান থানা থেকে মুক্তি দেয়া হয়েছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদক অলোক সিং এই তথ্য নিশ্চিত করেছেন। শনিবার দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভকে কেন্দ্র করে বিরোধী নেতাদের আটক করার ঘটনার মধ্যেই তার মুক্তির খবর পাওয়া গেল।
এর আগে শনিবার সিজেপির ডাকে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভে যাওয়ার পথে অরবিন্দ কেজরিওয়ালকে আটক করেছিল দিল্লি পুলিশ। একই সময়ে আম আদমি পার্টির অন্যান্য নেতা সঞ্জয় সিং, সৌরভ ভরদ্বাজ এবং দুর্গেশ পাঠককেও আটক করা হয়। কেজরিওয়াল মুক্তি পেলেও অন্য আটক নেতাদের সবাইকে ছেড়ে দেয়া হয়েছে কিনা, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে সিজেপি নেতা অজিঙ্ক্য শিন্ডে ঘোষণা দিয়েছেন যে, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত তারা প্রতিদিন যন্তর মন্তরে মিছিল চালিয়ে যাবেন। অন্যদিকে পরিবেশকর্মী সোনম ওয়াংচুক আটক বিক্ষোভকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি দেয়ার দাবি জানিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই সময়ের মধ্যে মুক্তি না দেয়া হলে তিনি পুনরায় অনশন কিংবা শান্তিপূর্ণ পদযাত্রার মতো কর্মসূচি নেয়ার বিষয়টি বিবেচনা করবেন।
শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন…
সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে হতাহতের খবর পাওয়া গেছে…
বাংলাদেশে ঘুরতে এসে ল্যাপটপ ও ক্যামেরা হারানো ১৮ বছর বয়সী জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারকে একটি…
আসন্ন দুর্গাপূজা নিরাপদ ও উৎসবমুখর করতে দেশের প্রতিটি পূজামণ্ডপে বিএনপির নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক ও প্রহরীর দায়িত্ব…
মানিকগঞ্জের শিবালয়ে মা ইলিশ সংরক্ষণে যমুনা নদীতে অভিযান চালিয়ে ৮৫টি চায়না দুয়ারি জাল জব্দ ও…
অনিবার্য পরিচালনগত কারণ দেখিয়ে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছে বিমান…
This website uses cookies.