ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে আবারও বড় ধরনের বিক্ষোভে নামছে বিরোধী রাজনৈতিক দলগুলো। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ইন্ডিয়া জোটের ডাকা এই কর্মসূচিতে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অংশ নিচ্ছেন।
এর আগে বুধবার (৭ অক্টোবর) দিল্লিতে বিক্ষোভের সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বিরোধী দলের বেশ কয়েকজন নেতাকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছিল, যদিও পরে তাদের ছেড়ে দেওয়া হয়। বুধবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের দেওয়া মধ্যাহ্নভোজের বৈঠকের পরপরই বিরোধী নেতারা সম্মিলিতভাবে এই আন্দোলনের সিদ্ধান্ত গ্রহণ করেন।
পরিকল্পনা অনুযায়ী, সংসদ সদস্যদের পরিবহনের জন্য তিনটি শীতাতপ নিয়ন্ত্রিত বাসের ব্যবস্থা করা হয়। প্রতিনিধিরা যন্তর মন্তরের দিকে রওনা হলে দিল্লির অশোক রোডে শাংরি-লা হোটেলের কাছে পুলিশ তাদের বাধা দেয়। যন্তর মন্তর থেকে প্রায় দুই কিলোমিটার দূরে আটকে পড়ায় নেতারা সেখানেই রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন এবং সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী বেশ কয়েকজন নেতাকে আটক করে।
বুধবারের ঘটনার পর বৃহস্পতিবার ইন্ডিয়া জোট আরও বড় পরিসরে বিক্ষোভের ঘোষণা দেয়। বিরোধী নেতাদের ভাষ্যমতে, এবারের কর্মসূচিতে সংসদ সদস্যদের অংশগ্রহণ আরও বেশি। তাদের মূল অভিযোগ, নির্বাচন কমিশনের কার্যক্রমে নিরপেক্ষতা ও স্বচ্ছতার অভাব রয়েছে। বিশেষ করে ভোটার তালিকা সংশোধনের নামে প্রকৃত ভোটারদের নাম বাদ পড়ার আশঙ্কার পাশাপাশি বিহারের ভোটার তালিকা পুনর্নিরীক্ষণ নিয়েও তারা দীর্ঘদিন ধরে আপত্তি জানিয়ে আসছে। বিরোধীদের দাবি, নির্বাচন কমিশন তাদের উদ্বেগ আমলে নিচ্ছে না, যার ফলে সিইসির পদত্যাগের দাবিতে তারা ধারাবাহিক আন্দোলনের পথ বেছে নিয়েছে।
ময়মনসিংহ-মোহনগঞ্জ রেলপথে দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে লোকাল ট্রেন চলাচল। এতে চরম…
খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) গ্যারেজে ময়লার কনটেইনারবাহী গাড়ির চাপায় আব্দুস সালাম নামে এক চালক নিহত…
সোমালিয়ার সরকারের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলার কারণে গ্রেপ্তার ও তিন বছরের কারাদণ্ড পাওয়া…
মধ্যপ্রাচ্যে সংঘাত ও হরমুজ প্রণালিতে জাহাজ হামলার ঘটনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। ব্রেন্ট ক্রুডের…
মানুষের শরীরের পুরো ওজন বহন করে হাড়। তবে সঠিক খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যকর জীবনযাপনের অভাবে অনেকেই…
নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাচন অফিসে মোটা অঙ্কের টাকার বিনিময়ে দুই রোহিঙ্গা নাগরিকের জাতীয় পরিচয়পত্র তৈরির…
This website uses cookies.