Header Premium (728×90)

স্পেনের আবাসন আন্দোলনের প্রতীক মারিকারমেনের প্রয়াণ

স্পেনের আবাসন সংকট ও মাত্রাতিরিক্ত বাড়িভাড়ার বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনের প্রধান প্রতীক মারিয়া দেল কারমেন অ্যাবাসকাল আর নেই। স্পেনের সাধারণ মানুষের কাছে ‘মারিকারমেন’ নামে পরিচিত এই বৃদ্ধা ৮৭ বছর বয়সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দীর্ঘ সাত দশক ধরে বসবাস করা মাদ্রিদের নিজস্ব অ্যাপার্টমেন্ট থেকে তাকে উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে তীব্র ক্ষোভ ও বিক্ষোভের দাবানল ছড়িয়ে পড়েছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এই খবর প্রকাশ করেছে।

বৃদ্ধা মারিকারমেনের উচ্ছেদের কাহিনী অত্যন্ত করুণ। একটি বিনিয়োগকারী সংস্থা তার অ্যাপার্টমেন্টটি কিনে নেওয়ার পর তার বাসা ভাড়া একলাফে ২৩০ শতাংশ বাড়িয়ে দেয়। বর্ধিত ভাড়া পরিশোধে অসমর্থ হওয়ায় পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে এবং বিক্ষোভকারীদের সরিয়ে দিয়ে তাকে স্ট্রেচারে করে জোরপূর্বক বাড়ি থেকে বের করে দেয়। সেই মর্মান্তিক দৃশ্য গণমাধ্যমে ছড়িয়ে পড়লে স্পেনের রাজধানী মাদ্রিদসহ বিভিন্ন শহরের রাস্তায় নেমে আসেন হাজার হাজার মানুষ। উচ্ছেদের পর তীব্র শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হলেও লড়াইয়ের ময়দান ছাড়েননি মারিকারমেন। হাসপাতালের বিছানায় শুয়ে ধারণ করা এক আবেগঘন ভিডিও বার্তায় তিনি আন্দোলনকারীদের সাহস জুগিয়ে বলেন, ‘আমি আপনাদের সঙ্গে রাস্তায় থাকতে চেয়েছিলাম, কিন্তু আমার সেই ভাগ্য নেই। তাই এখান থেকেই আমি আপনাদের সবাইকে সাহসী হতে এবং লড়াই চালিয়ে নিজেদের অধিকার আদায়ের আহ্বান জানাচ্ছি।’

ব্যাপক গণবিক্ষোভের মুখে সংশ্লিষ্ট বিনিয়োগকারী সংস্থাটি মারিকারমেনকে পুনরায় তার ফ্ল্যাটে ফিরে যাওয়ার প্রস্তাব দিয়েছিল। তবে মাদ্রিদ ভাড়াটিয়া ইউনিয়ন জানিয়েছে, এই সমাধান আসতে অনেক দেরি হয়ে গেছে। সংস্থাটির সঙ্গে নতুন চুক্তিতে সই করার মাত্র কয়েক ঘণ্টা আগেই হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মারিকারমেনের উচ্ছেদকে কেন্দ্র করে স্পেনে তীব্র রাজনৈতিক সংকট তৈরি হয়। এই সংকটের মুখে দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইতোমধ্যে আগাম সাধারণ নির্বাচনের ডাক দিয়েছেন। তার সরকার আবাসন সংকট নিরসনে দুটি জরুরি ডিক্রি জারি করতে চাইলেও বিরোধী রক্ষণশীল ও ডানপন্থীদের বিরোধিতায় তা পার্লামেন্টে আটকে যায়।

এই প্রবীণ আন্দোলনকারীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী সানচেজ এবং বিরোধীদলীয় নেতারা। তবে বামপন্থী দল পোদেমোস-এর নেত্রী আইরিন মন্টেরো গভীর ক্ষোভ প্রকাশ করে এটিকে নিছক মৃত্যু নয়, বরং ‘কাঠামোগত হত্যাকাণ্ড’ বলে আখ্যা দিয়েছেন। মারিকারমেনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর মাদ্রিদের প্রতিবাদ শিবির থেকে শত শত মানুষ পার্লামেন্ট অভিমুখে পদযাত্রা করেন এবং আবাসন অধিকার আদায়ের লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

সিরিয়ার সাবেক জেনারেল বাসাম আল-হাসানকে সুরক্ষা দিচ্ছে যুক্তরাষ্ট্র ও লেবানন

সিরিয়ার সাবেক জেনারেল বাসাম আল-হাসানকে গোপন আশ্রয় ও আর্থিক সুবিধা দিচ্ছে যুক্তরাষ্ট্র ও লেবানন। অস্টিন…

3 minutes ago

পাবনায় চায়ের দোকানে কলারুটি গলায় আটকে বৃদ্ধের মৃত্যু

পাবনার বেড়া উপজেলার শিবপুর গ্রামে বুধবার রাতে চায়ের দোকানে কলারুটি খাওয়ার সময় গলায় আটকে আব্দুল…

4 minutes ago

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন নিয়ে গুরু-শিষ্যের দ্বন্দ্ব

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়া নিয়ে বিএনপিপন্থী দুই প্রভাবশালী নেতা…

7 minutes ago

ময়মনসিংহ-মোহনগঞ্জ রুটে ২ বছর ধরে লোকাল ট্রেন বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা

ময়মনসিংহ-মোহনগঞ্জ রেলপথে দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে লোকাল ট্রেন চলাচল। এতে চরম…

13 minutes ago

খুলনা সিটি কর্পোরেশনের গ্যারেজে ময়লার গাড়ির চাপায় চালক নিহত

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) গ্যারেজে ময়লার কনটেইনারবাহী গাড়ির চাপায় আব্দুস সালাম নামে এক চালক নিহত…

14 minutes ago

মুক্ত হয়ে নির্যাতনের ভয়াবহ কাহিনী জানালেন সোমালি নারী সাজিয়া

সোমালিয়ার সরকারের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলার কারণে গ্রেপ্তার ও তিন বছরের কারাদণ্ড পাওয়া…

18 minutes ago

This website uses cookies.