Header Premium (728×90)

Categories: সারাদেশ

লালপুরে যুবদল নেতার নেতৃত্বে চিকিৎসকের বাড়িতে হামলা ও ভাঙচুর

নাটোরের লালপুরে মাদক সেবনে নিষেধ করায় এক চিকিৎসকের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (৭ অক্টোবর) রাতে লালপুর ছয়রাস্তার মোড় এলাকায় ডা. মমতাজুল ইসলাম শিমুলের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।

ঘটনার সূত্রপাত হয় সন্ধ্যার পরে, যখন ডা. শিমুলের ছোট ভাই সোহাগ তাদের ধান শুকানোর খোলায় কয়েকজনকে আড্ডা দিতে দেখেন। এসময় সোহাগ লক্ষ্য করেন যে, সেখানে উপস্থিত ব্যক্তিরা মাদক সেবন করছিলেন। সোহাগ তাদের দিকে টর্চ লাইট ধরলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়।

এই ঘটনার জেরে কিছুক্ষণ পর লালপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সজিব হোসেনের নেতৃত্বে একদল ব্যক্তি ডা. শিমুলের বাড়িতে গিয়ে হামলা চালায়। এসময় তারা একটি মোটরসাইকেলসহ বাড়ির বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করেন।

অভিযোগের বিষয়ে লালপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সজিব হোসেন বলেন, বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে খোলায় বসে আড্ডা দিচ্ছিলাম। এসময় শিমুল ডাক্তারের ভাই সোহাগ চোখে লাইট মারলে তাকে নিষেধ করা হয়, যা থেকে কথা-কাটাকাটির সৃষ্টি হয়।

ঘটনার বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, তারা এ বিষয়ে অভিযোগ পেয়েছেন। সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

সিরাজগঞ্জে বিস্ফোরক মামলায় পদচ্যুত ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিস্ফোরক মামলায় পঞ্চক্রোশী ইউনিয়নের পদচ্যুত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা তৌহিদুল ইসলাম ফিরোজকে…

5 minutes ago

দুর্গাপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা, ২৩ মণ্ডপে সিসিটিভি বাধ্যতামূলক

রাজশাহীর দুর্গাপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসন ও স্থানীয়…

5 minutes ago

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল গেটের ভেতরে ও বাইরে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।…

9 minutes ago

২০৫০ সালে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর হবে ঢাকা, প্রয়োজন পরিকল্পিত উদ্যোগ

জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে ঢাকা বিশ্বের সবচেয়ে জনবহুল মহানগরে পরিণত হবে। অপরিকল্পিত…

12 minutes ago

মা ইলিশ রক্ষা অভিযান: প্রথম রাতেই পটুয়াখালীতে তিনজনের কারাদণ্ড

পটুয়াখালীর দশমিনায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম রাতেই তিনজনকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।…

15 minutes ago

ফেসবুকে প্রেম ও মুঠোফোনে বিয়ে, পরে প্রবাসী জানলেন স্ত্রী আসলে তরুণ

ইতালি প্রবাসী খোরশেদ আলীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় সুমাইয়া নামের এক নারীর। মুঠোফোনে বিয়ের পর…

19 minutes ago

This website uses cookies.