Header Premium (728×90)

Categories: জাতীয়

অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে ভারতের সঙ্গে সংলাপে আগ্রহী বাংলাদেশ

ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চায় বাংলাদেশ। এ ক্ষেত্রে ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা পাওয়াই বাংলাদেশের প্রত্যাশা বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ‘পানির ভবিষ্যৎ নিয়ে নতুন ভাবনা: তরুণ নেতৃত্ব, ন্যায়বিচার ও সহযোগিতা’ শীর্ষক এক সেমিনারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পানি বণ্টনের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনে বাংলাদেশের অবস্থানের পক্ষে শক্তিশালী যুক্তি রয়েছে। এছাড়া দেশের জনগণের সমর্থন ও প্রত্যাশাও আলোচনার টেবিলে বাংলাদেশের অবস্থানকে আরও সুসংহত করছে। পানি ইস্যুতে দুই দেশের সহযোগিতা বাড়াতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে কার্যকর যোগাযোগ ও নিয়মিত সংলাপের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

হুমায়ুন কবির জানান, এ লক্ষ্যে বাংলাদেশ ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছে এবং ভারতীয় পক্ষের প্রতিনিধিদের নাম চাওয়া হয়েছে। তিনি বলেন, ‘ভারতের কাছে প্রতিনিধিদের নাম চাওয়া হয়েছে, যাতে বাংলাদেশের প্রতিনিধিরা তাদের সঙ্গে সংলাপ ও আলোচনা শুরু করতে পারেন। এখন আমরা ভারতীয় পক্ষের জবাবের অপেক্ষায় আছি।’ তিনি ভারতের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, এ বিষয়ে খুব শিগগিরই জবাব পাওয়া যেতে পারে। এরপর দুই দেশের মধ্যে আলোচনা এগিয়ে নেওয়ার মাধ্যমে পরবর্তী পর্যায়ের পানি চুক্তি নবায়নের পথ তৈরি হবে।

বাংলাদেশ ও ভারতের মধ্যে থাকা ১৫৪টি অভিন্ন নদীর পানি বণ্টনের বিষয়ে আলোচনা চলছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর জন্য দুই দেশকেই আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে। দুই দেশের নেতৃত্ব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে সহযোগিতার মানসিকতা থাকলে পানি নিয়ে আলোচনা আরও এগিয়ে নেওয়া সম্ভব। তিনি জানান, ভারত সরকারও বিষয়টি পর্যালোচনা করছে। ভারত সহযোগিতার মানসিকতা নিয়ে এগিয়ে এলে পানি ইস্যুতে একটি সৌহার্দ্যপূর্ণ ও ইতিবাচক সমাধান পাওয়া সম্ভব বলে তিনি মনে করেন।

আলোচনার ভিত্তি হিসেবে আন্তর্জাতিক আইনকে উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, কূটনীতি ও সংলাপের মাধ্যমেই এ ধরনের বিষয়গুলোর সমাধান করা সম্ভব। দেশের ভবিষ্যৎ সংকট মোকাবিলায় প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, সরকার অতীত বা প্রচলিত ধারায় সীমাবদ্ধ না থেকে গুণগত পরিবর্তনের মাধ্যমে দেশের ভবিষ্যতের সংকট ও বিভিন্ন বিষয় মোকাবিলা করতে চায়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

সিডনিতে গাড়ির স্টিয়ারিংয়ে শাবনূর, পাশে বসে গান শোনালেন রবি চৌধুরী

অস্ট্রেলিয়ার সিডনির রাস্তায় গাড়ি চালাচ্ছেন চিত্রনায়িকা শাবনূর, আর পাশের আসনে বসে খালি গলায় গান গেয়ে…

3 seconds ago

মাদ্রাসাসহ পুরো শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি বিএমজিটিএ-এর

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা থেকে মাদ্রাসাসহ দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থা জাতীয়করণের জোর…

9 minutes ago

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই

আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষায় অসামান্য অবদানের জন্য ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত…

18 minutes ago

মোহনগঞ্জে নিখোঁজ অবসরপ্রাপ্ত সেনাসদস্যের লাশ উদ্ধার, মুক্তিপণ দাবির অভিযোগ

নেত্রকোণার মোহনগঞ্জে নিখোঁজ হওয়ার পরদিন ফজলুর রহিম কাজল নামে এক অবসরপ্রাপ্ত সেনাসদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার…

19 minutes ago

মেট্রোরেলের পিলারে আঁকা হবে খালেদা জিয়া ও জুলাই শহীদদের ছবি

রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও খালেদা জিয়ার ছবিসহ গ্রাফিতি…

22 minutes ago

জমিসংক্রান্ত বিরোধকে রাজনৈতিক রূপ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট বিএনপির নিন্দা

লালমনিরহাটে পারিবারিক জমির বিরোধকে রাজনৈতিক রূপ দিয়ে বিএনপি ও দলের নেতাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা…

28 minutes ago

This website uses cookies.