নব্বই দশকের দুই জনপ্রিয় তারকা চিত্রনায়িকা শাবনূর ও সংগীতশিল্পী রবি চৌধুরী দীর্ঘদিন পর অস্ট্রেলিয়ার সিডনিতে মেতে উঠলেন আড্ডায়। সিডনির মনোরম রাস্তায় গাড়ি চালাচ্ছিলেন শাবনূর, আর পাশের আসনে বসে খালি গলায় গান গেয়ে শোনান রবি চৌধুরী। গাড়ির পেছনের আসনে বসা ছিল শাবনূরের একমাত্র ছেলে আইজান নেহান। গাড়ি চলার পাশাপাশি দুই বন্ধুর আড্ডাও জমে ওঠে চমৎকারভাবে।
সম্প্রতি একটি স্টেজ শোতে অংশ নিতে অস্ট্রেলিয়া গেছেন রবি চৌধুরী। তাঁর আসার খবর পেয়ে আগে থেকেই একসঙ্গে ঘোরার পরিকল্পনা করে রেখেছিলেন শাবনূর। ছুটির দিন শুক্রবারে সেই পরিকল্পনা অনুযায়ী সিডনির বিভিন্ন দর্শনীয় স্থান রবি চৌধুরীকে ঘুরিয়ে দেখান শাবনূর। আর গাড়িতে বসে বন্ধুকে গান শোনানোর দায়িত্ব নেন রবি।
গাড়ি চলার সময় শাবনূরের অনুরোধে তাঁর প্রিয় গান ‘যেভাবেই তুমি সকাল দেখো’ গেয়ে শোনান রবি চৌধুরী। পরে গাড়ি থেকে নেমে তিনি গেয়ে ওঠেন ‘ভালোবাসি তোমাকে’ সিনেমার জনপ্রিয় গান ‘অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন’। একসময় পর্দায় রিয়াজ ও শাবনূরের ঠোঁটে দর্শকপ্রিয়তা পাওয়া এই গানটি এত বছর পর সিডনির মাটিতে নতুন করে পুরোনো স্মৃতি ফিরিয়ে আনে। গানটি মূলত গেয়েছিলেন খালিদ হাসান মিলু ও কনকচাঁপা। ‘ভালোবাসি তোমাকে’ সিনেমাটি পরিচালনা করেছিলেন মহম্মদ হান্নান এবং গানটির গীতিকার ও সুরকার ছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।
ঘোরাঘুরির ফাঁকে উচ্ছ্বসিত শাবনূর বলেন, “অসাধারণ সময় কাটছে। অনেক দিন পর আমাদের দেখা হলো। রবি ভাইয়ের সঙ্গে দারুণ মজা হচ্ছে। আমি গাড়ি চালাচ্ছি আর রবি ভাইয়ের কণ্ঠে গান—সত্যিই দারুণ।” পরে দুজনের সম্পর্ক নিয়ে রবি চৌধুরী বলেন, “মানুষজন তো কত কী ভাবে। অথচ আমরা ক্যারিয়ারের শুরুর সময় থেকেই বন্ধু। শাবনূর একজন অসাধারণ অভিনেত্রী এবং বন্ধুত্বের কারণে আমি দেখেছি, তিনি কতটা দারুণ একজন মানুষ।” বন্ধুর প্রশংসা শুনে শাবনূরও বলেন, “রবি ভাই ভালো মানুষ না হলে তো আমাদের এত বছরের বন্ধুত্ব টিকত না। এই সম্পর্কটা সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসায় টিকে থাকুক।”
এই দুই তারকার জীবনের গতিপথ ও ঠিকানা বদলালেও তাঁদের বন্ধুত্ব রয়ে গেছে আগের মতোই। মজার ব্যাপার হলো, শাবনূর ও রবি চৌধুরীর জন্মদিন একই দিনে—১৭ ডিসেম্বর। এর আগে শাবনূর যখন ঢাকায় এসেছিলেন, তখন রবি চৌধুরীর বাসায় একসঙ্গে জন্মদিন উদ্যাপন করেছিলেন তাঁরা। সিডনিতে কাটানো এই সুন্দর মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে শাবনূর লিখেছেন, প্রিয় শিল্পীর কণ্ঠে গানটি শুনে তিনি নস্টালজিক হয়ে পড়েছেন এবং এই সুন্দর মুহূর্তগুলো তাঁর কাছে স্মরণীয় হয়ে থাকবে।
গাজীপুর সাফারি পার্কের অব্যবস্থাপনা দূর করা, অনুপস্থিত বন্যপ্রাণী ফিরিয়ে আনা এবং বনের ভেতরের বর্জ্য দূষণ…
পাবনার ঈশ্বরদীতে মাদকবিরোধী ও সন্ত্রাস দমন অভিযানে ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে দুটি ওয়ান…
মাতৃত্বের পর শারীরিক গঠন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের শিকার হয়েছেন ক্যাটরিনা কাইফ। সব সময় অন্যের…
পূর্বাচলের নীলা মার্কেটের মিষ্টির ঐতিহ্যবাহী স্বাদকে নতুন আঙ্গিকে ফিরিয়ে এনেছে ‘মহারাজা সুইটস’। দেশের বিভিন্ন অঞ্চলের…
নাটোরের লালপুরে পদ্মা নদীর চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় যৌথবাহিনীর সাঁড়াশি অভিযানে ১৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে।…
ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ভাণ্ডার ধ্বংস করতে টানা তিন দিনের ব্যাপক হামলার পরিকল্পনা তৈরি করেছে…
This website uses cookies.