নাটোরের লালপুর থানা এলাকায় যৌথবাহিনীর এক সাঁড়াশি অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর, ২০২৬) ভোর থেকে পদ্মা নদীর দুর্গম চরাঞ্চলসহ লালপুরের বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর থেকে রাজশাহী রেঞ্জের অধীনে নাটোর, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া ও মেহেরপুর—এই পাঁচ জেলায় একযোগে পৃথক পৃথক স্থানে বিশেষ অভিযান পরিচালিত হয়। এই বিশাল অভিযানে সর্বমোট প্রায় ৬৫০ জন অফিসার ও পুলিশ সদস্য অংশ নেন।
রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদ এই অভিযানের রাজশাহী অংশের (রাজশাহী, নাটোর ও পাবনা জেলা) সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনা প্রদান করেন। নাটোর জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হকের সার্বিক নির্দেশনায় লালপুর থানা এলাকায় অভিযানের মূল নেতৃত্বে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইফতে খায়ের আলম এবং অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শোভন চন্দ্র হোড়।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ইব্রাহীম খলিলের নেতৃত্বে নাটোর জেলার ১০০ জনেরও বেশি অফিসার ও পুলিশ ফোর্স এই অভিযানে সরাসরি অংশ নেন। তারা পদ্মা নদীর দুর্গম চরাঞ্চলসহ লালপুর থানার বিভিন্ন সন্দেহভাজন স্থানে তল্লাশি চালান।
অভিযানকালে গ্রেফতার হওয়া ১৩ জনের বিরুদ্ধে আগের গ্রেফতারী পরোয়ানা কার্যকর করা হয়েছে এবং কিছু ক্ষেত্রে নতুন নিয়মিত মামলা রুজু করা হয়েছে। সংশ্লিষ্ট বিভিন্ন ধারায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। পুলিশ প্রশাসন জানিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক স্থাপনা পরিদর্শন বিষয়ক আলোচনার খবরকে 'সত্য নয়' বলে জানিয়েছে চীন। বেইজিংয়ে এক…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফলপ্রসূ আলোচনার পর রাশিয়া যুক্তরাষ্ট্রে…
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে তাঁর দলের নেতা-কর্মীদের ইসলামাবাদ অভিমুখী লংমার্চ শুরুর ছয়…
চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে পালানোর সময় হত্যা মামলাসহ অর্ধডজন মামলার আসামি মাহবুব…
সম্পর্কের চাওয়া-পাওয়ার হিসাব ছাপিয়ে দুজন মানুষের আস্থার জায়গা হয়ে ওঠার গল্প নিয়ে মঞ্চে এল হান্ট…
চট্টগ্রামের সীতাকুণ্ডে কলাবাগান থেকে চন্দনা রানী শীল নামের এক তরুণীর হাত-পা ও গলা বাঁধা লাশ…
This website uses cookies.