পারমাণবিক স্থাপনা পরিদর্শন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার খবর অস্বীকার করেছে চীন। বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং শুক্রবার এই বিষয়ে প্রকাশিত প্রতিবেদনকে 'সত্য নয়' বলে অভিহিত করেন।
এর আগে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন, বিষয়টি সম্পর্কে অবগত সূত্রের বরাত দিয়ে জানিয়েছিল যে, যুক্তরাষ্ট্র ও চীন পারস্পরিকভাবে দুই দেশের পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে। সিএনএনের পূর্ববর্তী এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, প্রাথমিক আলোচনায় যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের গবেষণাগার এবং চীনের সমপর্যায়ের গবেষণাকেন্দ্র পরিদর্শনের বিষয়টি উঠে আসে। পাশাপাশি দুই দেশের পারমাণবিক পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সুযোগ নিয়েও আলোচনা হয়েছিল। ওই প্রতিবেদনে আরও বলা হয়, আগামী কয়েক মাসে এ বিষয়ে আরও আলোচনা হওয়ার কথা রয়েছে।
এই পরিস্থিতি এমন এক সময়ে তৈরি হলো যখন গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্র হ্রাসসংক্রান্ত 'নিউ স্টার্ট' চুক্তির মেয়াদ শেষ হয়েছে। সুইডেনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান এসআইপিআরআইয়ের হিসাব অনুযায়ী, বিশ্বের নয়টি পারমাণবিক অস্ত্রধারী দেশের কাছে মোট আনুমানিক ১২ হাজার ১৮৭টি ওয়ারহেড রয়েছে। এর মধ্যে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে বিশ্বের মোট পারমাণবিক ওয়ারহেডের প্রায় ৮৬ শতাংশ।
সংস্থাটি আরও জানিয়েছে, চীন অন্য যেকোনো দেশের তুলনায় দ্রুতগতিতে পারমাণবিক অস্ত্রের মজুত বাড়াচ্ছে। একই সময়ে, যুক্তরাষ্ট্র ও রাশিয়াও তাদের পারমাণবিক অস্ত্রভান্ডারের ব্যাপক আধুনিকায়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এসআইপিআরআইয়ের তথ্য অনুযায়ী, ভারতের কাছে ১৯০টি, পাকিস্তানের কাছে ১৭০টি, ইসরায়েলের কাছে ৯০টি এবং উত্তর কোরিয়ার কাছে ৬০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে।
বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল…
জামালপুরের মাদারগঞ্জে নতুন দুটি কূপ খননের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড…
বান্দরবানের লামা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার শিশুদের শিক্ষার অন্যতম ভরসা মিরিঞ্জা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রায়…
সিরাজগঞ্জের সলঙ্গা ও চৌহালী থানায় দায়ের করা পৃথক তিনটি মাদক মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় পাঁচজনকে…
যুক্তরাষ্ট্রের সাবেক সেনা কর্মকর্তা নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচারের পরিকল্পনা ঘিরে দেশটিতে তীব্র…
নিউইয়র্ক সিটির মানচিত্রে ‘লিটল ইতালি’ এলাকাটি অন্তর্ভুক্ত না করায় শহরটির জন্য বরাদ্দকৃত কয়েক শ কোটি…
This website uses cookies.