সিরাজগঞ্জের সলঙ্গা ও চৌহালী থানায় দায়ের করা তিনটি পৃথক মাদক মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে, যা অনাদায়ে তাদের আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ম আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় ঘোষণা করেন। আদালতের এপিপি শামসুজ্জোহা শাহানশাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন চৌহালী উপজেলার নুরুল হক সরকারের ছেলে তোফাজ্জল হোসেন সরকার, রাজশাহীর মাজেদ আলীর ছেলে আব্দুল নয়ন, ময়েজ উদ্দিনের ছেলে মামুনুর রশিদ, কুষ্টিয়ার মিরপুর উপজেলার আলম হোসেনের ছেলে মানিকুর রহমান মানিক এবং মৃত আশরাফ হোসেনের ছেলে আশিক।
মামলার বিবরণী অনুযায়ী, ২০১৮ সালের ৬ আগস্ট সিরাজগঞ্জের র্যাব-১২ সদস্যরা হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের রামারচর এলাকায় চেকপোস্ট স্থাপন করেন। ওই দিন রাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একটি আমবোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে সাড়ে ৫০০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় আব্দুল নয়ন ও মামুনুর রশিদকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, ২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর সলঙ্গা থানার হাটিকুমরুল মহাসড়কে মাদকবিরোধী অভিযান চালায় র্যাব-১২। ওই দিন গভীর রাতে মেহেরপুর থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ৪৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ অপর তিনজনকে গ্রেপ্তার করা হয়। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছিল। পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ রায় ঘোষণা করেন।
ইরানের বিরুদ্ধে যুদ্ধের জেরে জ্বালানির দাম বাড়ায় মার্কিন জনগণের ভোগান্তির জন্য ট্রাম্পকে দুষলেন ডেমোক্র্যাটরা। রাশিয়ার…
ভারতের বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সংসদ সদস্যদের উদ্দেশে রাহুল গান্ধী বলেছেন, চলমান আন্দোলন ও চাপ অব্যাহত…
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে তীব্র জনবল সংকট, প্রয়োজনীয় যন্ত্রপাতির অচলাবস্থা এবং ধারণক্ষমতার কয়েকগুণ বেশি রোগীর…
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট মানবাধিকার আইনজীবী ও বিচারক নাভানেথেম ‘নাভি’…
বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল…
জামালপুরের মাদারগঞ্জে নতুন দুটি কূপ খননের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড…
This website uses cookies.