ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালমোহনে নজরুল বর্ষ ২০২৬ উদযাপন, শিক্ষার্থীদের অংশগ্রহণে মুখর অনুষ্ঠান কুমিল্লার প্রত্যন্ত গ্রামেও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, গ্রেপ্তার ৩ শিক্ষা খাতের তথ্য আদান-প্রদানে ইসির সঙ্গে বৈঠক রোববার আইনগত সহায়তা প্রান্তিক মানুষের বিচারপ্রাপ্তি সহজ করবে: আইনমন্ত্রী ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাকুতে ওয়াকআউট করল বাংলাদেশ প্রতিনিধিদল প্রতিবন্ধী ব্যক্তিরা রাষ্ট্রের অংশ, তাদের পাশে দাঁড়ানো দায়িত্ব: সমাজকল্যাণমন্ত্রী আফগানিস্তানে দারিদ্র্যের কশাঘাতে বাল্যবিয়ের শিকার শিশু-কিশোরীরা খুলনায় পুলিশ পরিদর্শককে কোপানোর ঘটনায় ‘স্পিকার মিরাজ’ গ্রেপ্তার তজুমদ্দিনে মেঘনায় মা ইলিশ শিকারের দায়ে ১০ জেলের কারাদণ্ড হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু

দফা বেড়ে সাত, ১৯ সেপ্টেম্বর রংপুরের উদ্দেশ্যে লংমার্চ ১১ দলের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:১৫:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য তাদের আন্দোলনের কর্মসূচি সম্প্রসারণ করেছে। আগে ছয় দফা দাবি নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ করলেও, এবার দুর্নীতি ও দখলবাজি বন্ধের দাবি যুক্ত করে সাত দফা দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুরের উদ্দেশ্যে দ্বিতীয় লংমার্চ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের এক বৈঠক শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, দেশের জনজীবন বর্তমানে দুর্বিষহ ও সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, বিশেষ করে অর্থনৈতিক সংকট নিরসনে রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন। সরকার জনগণের দাবি বা প্রস্তাব আমলে নিচ্ছে না বলেও তিনি অভিযোগ করেন।

হামিদুর রহমান আযাদ বলেন, দুর্নীতি, দখলদারিত্ব ও চাঁদাবাজি বিগত ফ্যাসিস্ট আমলকেও ছাড়িয়ে যাচ্ছে। এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে আন্দোলনের দাবি ছয় থেকে বাড়িয়ে সাত দফায় রূপান্তর করা হয়েছে। তিনি আরও জানান, ১৯ সেপ্টেম্বর সকাল ৭টায় মানিক মিয়া এভিনিউতে জমায়েত হয়ে ৮টায় উদ্বোধনী সভার মাধ্যমে লংমার্চ শুরু হবে। পথে পাঁচটি পথসভা শেষে রংপুর জেলা স্কুল মাঠে সমাপনী জনসভা অনুষ্ঠিত হবে।

চট্টগ্রামের লংমার্চের সাফল্য নিয়ে তিনি বলেন, সংসদ নেতা লংমার্চকে সম্বোধন করতে বাধ্য হয়েছেন, যা জনগণের দাবির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণেরই প্রমাণ। সরকারের কানে পানি ঢুকেছে—এটিকে তিনি আন্দোলনের বড় অর্জন হিসেবে অভিহিত করেন। সংবাদ সম্মেলনে এনসিপি’র মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, খেলাফত আন্দোলনের মহাসচিব ফখরুল ইসলাম, এলডিপি’র ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল মিয়াজী, বিডিপি’র মহাসচিব নিজামুদ্দিন নাইম এবং বাংলাদেশ লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলীসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

দফা বেড়ে সাত, ১৯ সেপ্টেম্বর রংপুরের উদ্দেশ্যে লংমার্চ ১১ দলের

আপডেট সময় : ০২:১৫:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬