ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালমনিরহাটে ভারত গজলডোবা ব্যারাজের ৪০টি গেট খুলে দেওয়ায় বন্যা পরিস্থিতির সৃষ্টি কুমিল্লায় স্কুল ছাত্র গুলিবিদ্ধের ঘটনায় বিদেশি পিস্তল ও গুলি সহ গ্রেফতার-৪ ফতুল্লা উত্তর দেলপাড়ায় স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে স্বামীকে নির্মম হত্যা ঘাতক স্ত্রী গ্রেফতার অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের দাবি সংসদে, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে ব্যাংকের ১৭ লক্ষ টাকা চুরির রহস্য উদ্ঘাটন নিরাপত্তা প্রহরী রংপুর থেকে গ্রেফতার কক্সবাজার ইয়াবা সহ আটক ১ ভোলায় ফুটপাতের পাগলী মা হলেও বাবা হলোনা কেউ নবীনগরে গাঁজা সহ আটক-১ দুধকুমার নদের পানি বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপরে

বাংলাদেশে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি শোভনকে ফুলেল শুভেচ্ছা

হীমেল কুমার মিত্র স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১১:৩৬:২৪ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩ ২৬৪ বার পড়া হয়েছে

বাংলাদেশে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি শোভনকে ফুলেল শুভেচ্ছা

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

রংপুরে বাংলাদেশে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

(২ এপ্রিল) রবিবার রাতে রংপুর রায়ানস হোটেলে রংপুরস্থ উত্তরধরলা বাসিন্দাদের আয়োজনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা। এ সময় রংপুরস্থ উত্তর ধরলার (কুড়িগ্রাম) বিভিন্ন সরকারি পদস্থ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

সেখানে উপস্থিত রংপুর পরিবার পরিকল্পনা অধিদফতরের উপপরিচালক ডা. শেখ সাইদুর রহমান বলেন, শোভন চৌধুরীর দাদু সামছুল হক চৌধুরী ছিলেন বঙ্গবন্ধুর একনিষ্ঠ মানুষ। তার হত ধরে উত্তরধরলার অনেক উন্নয়ন হয়েছে। তারই সুযোগ্য নাতি শোভন চৌধুরী। শোভনের হাত ধরে আগামীতে নাগেশ্বরী ভুরুঙ্গামারী তথা কুড়িগ্রামের শিক্ষা-স্বাস্থ্য, রাস্তাঘাট, কৃষি ও শিল্পকারখানাসহ ব্যবসা বাণিজ্যে বৈপ্লবিক উন্নয়ন ঘটবে আমাদের এই প্রত্যাশা।

আগামী নির্বাচনে কুড়িগ্রাম-১ নাগেশ্বরী-ভুরুঙ্গামারী আসন থেকে তাকে প্রার্থী করারও সাংসদ নির্বাচন করে বিজয়ী হবে এমনটাও প্রত্যাশা করেন। আমরা বিশ্বাস করি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে অনেক স্নেহ করেন, শাসনও করেন। প্রধানমন্ত্রীর আস্থাভাজন হচ্ছেন শোভন। সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার যে লক্ষ্য সেই লক্ষপূরণে নাগেশ্বরী ও ভুরুঙ্গামারীর উন্নয়নে শোভনকে প্রয়োজন।

উক্ত অনুষ্ঠানে শোভন বলেন, আমি আপনাদের সন্তান, আপনাদের কাছেই স্নেহের শোভন হতে চাই। আমি নেতা হতে চাই না, এমপিও হতে চাই না। আমি চাই এলাকার উন্নয়ন হোক, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমাদের সমস্যার কথা জানাতে হবে। এলাকার উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর কাছে কেউ কিছু চেয়ে পায়নি এমন উদাহরণ নেই, সবাই পেয়েছে। কুড়িগ্রামের প্রতি জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ নজর রয়েছে।

তিনি আরও বলেন, আমরা এলাকার উন্নয়নের জন্য ঐক্যবদ্ধ হতে চাই। ঐক্যবদ্ধ হলে অনেক উন্নয়ন সম্ভব। সবাই মিলে একটা আধুনিক উন্নত এলাকা গড়তে চাই আমরা।

উক্ত অনুষ্ঠানে সমাজকর্মী আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ডা. তাসিকুল ইসলাম, ডা. মো. মেফতাহুল ইসলাম মিলন, রংপুর সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক আখতারুজ্জামান বিপ্লব, সহকারী পুলিশ সুপার আমজাদ হোসেন, কৃষি ড. মো: মহিউদ্দীন, ব্যাংকার মাহবুবুর রহমান,
অর্থপেডিকস সার্জন ডা. আমিনুর রহমান, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক নুর ইসলাম, ব্যাংকার আমিনুল ইসলাম, সিআইডি কর্মকর্তা আবুল আখেরসহ অনেকেই।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি শোভনকে ফুলেল শুভেচ্ছা

আপডেট সময় : ১১:৩৬:২৪ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩