ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের কাছে কখনো আত্মসমর্পণ করবে না ইরান: পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে সমুদ্রসৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ দুই মুসলিম উম্মাহর ঘুরে দাঁড়ানোর সময় শুরু হয়েছে: মুফতি কাজী ইব্রাহিম সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান প্রেসিডেন্টের সরকারের সাত মাসের শাসনামলে রাজনৈতিক অপরিপক্বতা স্পষ্ট: গোলাম পরওয়ার যশোরে ১৮টি স্বর্ণের বারসহ আটক ১, মোটরসাইকেল জব্দ আফগান পেসারদের তোপে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ পূজামণ্ডপে পুলিশের পোশাক পরে গান, এএসআই উদয়ন ফারুক প্রত্যাহার বিজয়া দশমীতে ব্রাহ্মণবাড়িয়ায় সিঁদুর খেলায় মেতে উঠলেন হিন্দু নারীরা ডেঙ্গুতে আরো সাতজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৭৩ জন

সিরাজগঞ্জ ৬টি আসনে বিএনপি বিজয়ী ৫টি, জামায়াত বিজয়ী ১টি

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ০১:৩৯:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ১৮৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেস্ক রিপোর্ট:

সিরাজগঞ্জে ৬টি আসনের মধ্যে ৫টিতে বিএনপি ধানের শীষের প্রার্থী বিজয়ী হয়েছে। ১টি আসনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রার্থী বিজয়ী হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২ টায় জেলার ৬টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. আমিনুল ইসলাম জেলার ৬টি আসনের ফলাফল ঘোষণা করেন।

সিরাজগঞ্জ-১ (সদর-কাজিপুর) আসনে বিএনপি প্রার্থী সেলিম রেজা ধানের শীষ প্রতীক ১ লক্ষ ১৫ হাজার ১৩২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামী প্রার্থী শাহীনুর আলম দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন ১ লক্ষ ৬ হাজার ৭৩২ ভোট।

সিরাজগঞ্জ-২ (সদর কামারখন্দ) আসনে বিএনপি প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু ধানের শীষ প্রতীক ১ লক্ষ ৭৭ হাজার ৫৭৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামীর প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন ১ লক্ষ ৩৮ হাজার ৭৯৭ ভোট।

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ তাড়াশ) আসনে বিএনপি প্রার্থী আইনুল হক ধানের শীষ প্রতীক ১ লক্ষ ৭৪ হাজার ৪৩০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ আব্দুর রউফ সরকার রিকশা প্রতীক পেয়েছেন ১ লক্ষ ১৬ হাজার ৮০২ ভোট।

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া সলঙ্গা) আসনে জামায়াত ইসলামী প্রার্থী রফিকুল ইসলাম খান দাঁড়িপাল্লা প্রতীক ১ লক্ষ ৬১ হাজার ৮৭২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এম আকবর আলী ধানের শীষ প্রতীক পেয়েছেন ১ লক্ষ ৬১ হাজার ২৭৮ ভোট।

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি চৌহালী) আসনে বিএনপি প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম ধানের শীষ প্রতীক ১ লক্ষ ৩৪ হাজার ৯৮৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামী প্রার্থী আলী আলম দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন ১ লক্ষ ৬ হাজার ৮০৫ ভোট।

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে বিএনপি প্রার্থী এম এ মুহিত ধানের শীষ প্রতীক ১ লক্ষ ৭১ হাজার ৫০৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপি প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজ শাপলা কলি প্রতীক পেয়েছেন ১ লক্ষ ৩ হাজার ৮২৪ ভোট।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিরাজগঞ্জ ৬টি আসনে বিএনপি বিজয়ী ৫টি, জামায়াত বিজয়ী ১টি

আপডেট সময় : ০১:৩৯:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬