ঢাকা ০৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদির আরামকো তেল শোধনাগারে ইয়েমেনি বাহিনীর ড্রোন হামলা মহাসড়কে থ্রি হুইলার চলাচলে কঠোর নিষেধাজ্ঞা: স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩টি সামরিক অভিযান রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত ২৬ জন গ্রেফতার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট মামলা থাকলে মিলবে না বাংলাদেশ ব্যাংকের প্রণোদনা ও নীতি সহায়তা ইউক্রেনের খারকিভে রাশিয়ার রকেট হামলায় নিহত ১০ আখাউড়ায় কেল্লা শহীদ মাজারের দানবাক্সে মিলল ৩ কোটি ৩ লাখ টাকা ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ সুপ্রিম কোর্টের ইউনূসের নেতৃত্বে সরকার গঠনের ছক ২০২৩ সালেই হাসিনাকে জানান মনিরুল

জলঢাকা আসনে বিএনপির মনোনীত প্রার্থীর গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান বুরো চিপ রংপুর বিভাগ:
  • আপডেট সময় : ১০:৪৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ ২৫৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান
বুরো চিপ রংপুর বিভাগ:

নীলফামারী-৩ জলঢাকা আসনে বিএনপির মনোনীত প্রার্থী, উপজেলা পরিষদের ২ বারের সাবেক চেয়ারম্যান, জেলা বিএনপির সদস্য আলহাজ্ব সৈয়দ আলী দিন ব্যাপী গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন পৌর শহরের বিভিন্ন সড়ক ও এলাকায়।

শনিবার সকালে পৌর শহরের ডালিয়া সড়ক,ট্রাফিক মোড়,বাস স্ট্যান্ড জিরো পয়েন্টমোড় সহ বিভিন্ন এলাকায় গনসংযোগ,লিফলেট বিতরন সহ নির্বাচনী প্রচারণা চালান নীলফামারী-৩ জলঢাকা আসনে বিএনপির মনোনীত প্রার্থী, আলহাজ্ব সৈয়দ আলী। এ সময় কর্মী-সমর্থকরা ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে তাকে স্বাগত জানান।

গণসংযোগকালে তিনি স্থানীয় ব্যবসায়ী, কৃষক, শ্রমজীবী মানুষ থেকে শুরু করে তরুণ ভোটারদের সঙ্গে কথা বলেন এবং তাদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় সহ দোয়া কামনা করেন।

এ সময় তিনি উপস্থিত জনগণের উদ্দেশ্য বলেন, এই এলাকার উন্নয়ন, ন্যায্য অধিকার আর ভরসার রাজনীতি প্রতিষ্ঠার জন্যই আমি নির্বাচনী মাঠে আছি। তিনি আরও বলেন এ এলাকার মানুষের উন্নয়ন বঞ্চনার শেষ করতে জনগণের ভোটেই পরিবর্তন সম্ভব। নির্বাচিত হলে এলাকাবাসীর দীর্ঘদিনের অবহেলিত উন্নয়ন চাহিদা পূরণই হবে আমার প্রথম কাজ।

দলীয় প্রতীক ধানের শীষে ভোট চেয়ে তিনি আরও বলেন, বিগত সরকার জলঢাকার উন্নয়নে বৈষম্য করেছে।তাই জনগণের ভোটে নির্বাচিত হলে এই এলাকার রাস্তা, ড্রেনেজ, স্বাস্থ্যসেবা, জীবনমান- উন্নয়ন সহ সব কিছুতেই নতুন ভাবে উন্নয়ন কাজ করা হবে । তাই মানুষ পরিবর্তন চায়।এবং শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

গণসংযোগে উপজেলা বিএনপি, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতা কর্মীরা অংশ নেন।

এদিকে এলাকাজুড়ে ব্যানার, লিফলেট আর হ্যান্ড মাইকে প্রচারণা মানুষের আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জলঢাকা আসনে বিএনপির মনোনীত প্রার্থীর গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা

আপডেট সময় : ১০:৪৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫