ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভৈরবে ১৬ বছরের পুরনো জমি নিয়ে বিরোধ, প্রাণনাশের হুমকি হামের প্রকোপে ২৪ ঘণ্টায় সাত শিশুর মৃত্যু, আক্রান্ত ১২০০ টঙ্গীতে এসেনশিয়াল ড্রাগসের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ২১ ইউনিট ভারতে ককরোচ পার্টির দুই নেতা পাঁচ দিনের জেল হেফাজতে ট্রাম্পকে ‘স্বামী’ সম্বোধন করে বিব্রত নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া তারেক রহমান সরকারের মেয়াদের মাঝামাঝি: সম্ভাবনা ও নীতিগত অগ্রাধিকার তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষার আহ্বান প্রেসিডেন্টের ২০২৭ সালের পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষণার বর্ণনায় আসছে পরিবর্তন ইউনূসকে হেনস্তা কেবল শুরু, মন্তব্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতার টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৪ ইউনিট

তিন মাসের মধ্যে সরছে গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৩০:১৬ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল আগামী তিন মাসের মধ্যে কেরানীগঞ্জের চুনকুটিয়ায় স্থানান্তর করা হবে। শনিবার (৩ অক্টোবর) মহাখালী বাস টার্মিনালের ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রম পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ এ তথ্য জানান।

ডিএমপি কমিশনার জানান, চুনকুটিয়ার ঝিলমিল প্রকল্পে ১০ একর জায়গায় ডিপো তৈরির কাজ এরই মধ্যে শুরু হয়েছে। এই কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে গুলিস্তান ও ফুলবাড়িয়ার বাসগুলো সেখানে স্থানান্তর করা হবে। তিনি আরও বলেন, ঝিলমিল প্রকল্পে ডিপোর জন্য প্রাথমিকভাবে ১০ একর জায়গা পাওয়া গেছে, যেখানে অস্থায়ীভাবে বাস টার্মিনাল ও ডিপোর কার্যক্রম পরিচালনা করা হবে। পরবর্তীতে রাজউকের মাধ্যমে আরও প্রায় ৭৫ একর জায়গা পাওয়া যাবে, যেখানে স্থায়ীভাবে টার্মিনাল ও ডিপো নির্মাণ করা হবে।

পরিকল্পনা অনুযায়ী, স্থায়ী টার্মিনাল ও ডিপো নির্মিত হলে দক্ষিণবঙ্গগামী ১৯ জেলার সব পরিবহন সেখানে স্থানান্তর করা হবে। এর পাশাপাশি ট্রাক এবং বাদামতলী আড়তের ট্রাকগুলোও সেখানে সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। চুনকুটিয়ায় একটি মাল্টিমডেল ট্রান্সপোর্ট হাব গড়ে তোলার লক্ষ্য রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, আমরা সর্বোচ্চ তিন মাস সময় নিয়েছি। কাজ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে ফুলবাড়িয়া ও গুলিস্তানের বাস সেখানে শিফট করব। সেখানে একটি শৃঙ্খলাবদ্ধ নিয়মের মধ্য দিয়ে পরিবহন চলবে। এই নিয়মের বাইরে কেউ যেন সামান্যতম অনিয়ম করার চেষ্টা না করেন। কেউ করলে বা করার চেষ্টা করলে অবশ্যই কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

তিন মাসের মধ্যে সরছে গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল

আপডেট সময় : ০৬:৩০:১৬ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬