চীনের বাঁশগাছের গল্প: অদৃশ্য পরিশ্রমের ফল
- আপডেট সময় : ০৫:২৩:২০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

অনেক বছর আগে চীনের এক পাহাড়ি গ্রামে বাস করতেন এক বৃদ্ধ চাষি। তার প্রতিদিনের রুটিন ছিল সকালে ঘুম থেকে উঠে পরম যত্নে একটি করে বাঁশগাছের চারা লাগানো, তাতে পানি দেওয়া এবং চারপাশের আগাছা পরিষ্কার করা।
একদিন এক তরুণ এসে বৃদ্ধকে প্রশ্ন করল, “চাচা, আপনি প্রতিদিন এত কষ্ট করেন, কিন্তু আমি তো দেখছি গাছ তো বাড়ছেই না!” বৃদ্ধ হেসে উত্তর দিলেন, “তুমি বাইরে থেকে দেখছ, আমি ভেতরটা জানি। এই গাছ এখন মাটির নিচে শেকড় গেড়ে নিজেকে প্রস্তুত করছে।” তরুণটি হেসে চলে গেলেও বৃদ্ধ তার কাজ থামালেন না।
একইভাবে প্রথম বছর, দ্বিতীয় বছর, এমনকি তৃতীয় বছরও কেটে গেল। দৃশ্যত কোনো পরিবর্তন দেখা গেল না। প্রথম বছরে চারার কোনো নামগন্ধ ছিল না, বাড়ার কোনো সম্ভাবনাও ছিল না। দ্বিতীয় বছরেও কোনো লক্ষণ দেখা যায়নি। তৃতীয় বছরেও যখন কোনো সম্ভাবনা দেখা গেল না, অনেকেই মনে করতে শুরু করল যে বীজটা মরে গেছে এবং বাঁশ হওয়ার কোনো আশা নেই। এভাবে যখন চতুর্থ বছরও প্রায় শেষ হয়ে যাচ্ছিল, তখন মোটামুটি সবাই আশা ছেড়ে দিয়েছিল।
কিন্তু এর পরপরই দেখা গেল এক চমক। চতুর্থ বছরের শেষের দিকে একটি ছোট্ট চারার মতো কিছু মাটি ফুঁড়ে বেরিয়ে এল। পরের দিন থেকেই সেই চীনা বাঁশগুলো হু হু করে বাড়তে শুরু করল। অবিশ্বাস্য দ্রুততায় দিনে ৩ ফুট করে বাড়ছিল গাছগুলো।
মাত্র ৬ সপ্তাহের মধ্যে তারা ৮০ ফুট লম্বা হয়ে গেল। অন্য এক হিসাবে দেখা যায়, মাত্র ৫ সপ্তাহে এই চীনা বাঁশগুলো ৯০ ফুটি দানব বাঁশে পরিণত হয়েছে। এই ঘটনা থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায়: সবচেয়ে বড় অগ্রগতি অনেক সময় আমাদের চোখে পড়ে না, কারণ তা ঘটে ভেতরে। আপনার পরিশ্রম আজ ফল না দিলেও, একদিন ঠিকই ফলবে – হঠাৎ, বিস্ময়করভাবে। আপনার কাজ শুধু বিশ্বাস রেখে লেগে থাকা।
একইভাবে ১ বছর, ২ বছর, ৩ বছর… কিছুই দৃশ্যত বদলায়নি।

























