ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতে হাজিরা ৯ অক্টোবর বিকাশ, রবিসহ ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক শাহ আলীতে পলিথিন ব্যাগ থেকে নবজাতক উদ্ধার, ৯৯৯-এ ফোন সৌদি আরবের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা নিহত, বাবা আহত সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত গোবিপ্রবির ৫ শিক্ষার্থী মক্কা-জেদ্দাসহ সৌদির বিভিন্ন এলাকায় সিভিল ডিফেন্সের সতর্কতা জারি আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা ইসলামের চিরন্তন শিক্ষা এমপি গাজী নজরুল আবারও রিমান্ডে, এবার ৪ দিনের

গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিল: ওএসডি হলেন ওসি দাউদ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৩৩:৩১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকে প্রত্যাহার করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। গত শুক্রবার গুলশানে বিগত আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের ঘটনার জেরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বুধবার ডিএমপি কমিশনারের পক্ষে উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। আদেশে বলা হয়, ডিএমপিতে কর্মরত নিরস্ত্র police পরিদর্শক মো. দাউদ হোসেনকে বুধবার থেকে ডিএমপির সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হলো।

পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। এরপর গত সোমবার ঢাকা মহানগর পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ওই সভার পরপরই গুলশান থানার ওসিকে ওএসডি করার এ সিদ্ধান্ত সামনে এলো।

এর আগে অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপি কমিশনার মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দিয়ে বলেছিলেন, আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ এবং ছাত্রলীগ সংগঠন হিসেবেই নিষিদ্ধ। ফলে এসব নিষিদ্ধ দল বা সংগঠনের কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম বা ঝটিকা মিছিল চলতে দেওয়া যাবে না। ডিএমপির যে অপরাধ বিভাগের অধীনে বা যে থানার এলাকায় এ ধরনের কোনো নিষিদ্ধ সংগঠনের তৎপরতা দেখা যাবে, সংশ্লিষ্ট বিভাগের উপ-কমিশনার (ডিসি) এবং থানার ওসির বিরুদ্ধে তাৎক্ষণিক ও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে বাহিনীর কোনো সদস্যকে ছাড় দেওয়া হবে না বলে তিনি সাফ জানিয়ে দেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিল: ওএসডি হলেন ওসি দাউদ

আপডেট সময় : ০২:৩৩:৩১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬