ঢাকা ০৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

পিরোজপুরের কাউখালীতে ডেঙ্গু জ্বরে স্কুল প্রধান শিক্ষকের মৃত্যু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৫৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুরের কাউখালী উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দীপক চন্দ্র শীল (৪৭) নামের এক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি নিলতী সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে তিনি আমরাজুরি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পদে দায়িত্ব পালন করেছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীপক চন্দ্র শীল বেশ কয়েক দিন ধরে ডেঙ্গু জ্বরে ভুগছিলেন। তবে শুরুর দিকে রোগটিকে তেমন গুরুত্ব না দেওয়ায় ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। বৃহস্পতিবার তার শারীরিক জটিলতা আশঙ্কাজনক অবস্থায় পৌঁছালে তাকে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়।

শুক্রবার সকালে বরিশাল থেকে তার মরদেহ কাউখালীর নিজ বাসভবনে নিয়ে আসা হলে পরিবার ও স্বজনদের মাঝে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। পরে শুক্রবার দুপুরে কাউখালী কেন্দ্রীয় শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বর্তমানে কাউখালী উপজেলা ও এর আশপাশের গ্রামগুলোতে ডেঙ্গুর প্রকোপ মারাত্মক আকার ধারণ করেছে। প্রতিদিন শত শত ডেঙ্গু আক্রান্ত রোগী কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ রাজাপুর, পিরোজপুর ও বরিশালের বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন। এলাকায় মশাবাহিত এই রোগ প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

পিরোজপুরের কাউখালীতে ডেঙ্গু জ্বরে স্কুল প্রধান শিক্ষকের মৃত্যু

আপডেট সময় : ১০:৫৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬