ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত গোবিপ্রবির ৫ শিক্ষার্থী মক্কা-জেদ্দাসহ সৌদির বিভিন্ন এলাকায় সিভিল ডিফেন্সের সতর্কতা জারি আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা ইসলামের চিরন্তন শিক্ষা এমপি গাজী নজরুল আবারও রিমান্ডে, এবার ৪ দিনের স্বাধীনতা রক্ষায় কাজ করে নিপীড়িত হয়েছেন রুহুল আমিন গাজী: রিজভী তুরস্কের শানলিউরফায় ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত ইসলামাবাদে পিটিআইয়ের মিছিল ঘিরে দেশজুড়ে ধরপাকড় ও কড়াকড়ি ৫১তম বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা নির্বাচন কমিশনের

খুলনা এমইউজে নির্বাচন সম্পন্ন: সভাপতি আবু তৈয়ব, সম্পাদক শামিমুজ্জামান

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৩৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (এমইউজে) নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোট গণনা শেষে গত রবিবার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে এনটিভি খুলনা ব্যুরো প্রধান আলহাজ্ব আবু তৈয়ব এবং সাধারণ সম্পাদক পদে ইন্ডেপেনডেন্ট টিভির এ এইচ এম শামিমুজ্জামান নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে সহ-সভাপতি পদে সময়ের খবরের বার্তা সম্পাদক মাসুদুর রহমান রানা এবং সহ-সাধারণ সম্পাদক পদে দিনকালের ফকির শহিদুল ইসলাম বিজয়ী হয়েছেন। এছাড়া কোষাধ্যক্ষ পদে মো: রাজু আহমেদ (গ্রামের কাগজ ও আলোকিত বাংলাদেশ খুলনা ব্যুরো প্রধান) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে সময়ের খবরের মো: খায়রুল আলম নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে দৈনিক তথ্যের হাসান আহমেদ মোল্লা, একাত্তর টিভির কনক রহমান, খুলনা গেজেটের এস এম মাহবুবুর রহমান, দৈনিক প্রবর্তনের দ্বীন মোহাম্মদ রেজা সোগাগ এবং এখন টিভির রামিম চৌধুরী।

এবারের নির্বাচনে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন দৈনিক জন্মভূমির নির্বাহী সম্পাদক সরদার আবু তাহের। কমিটির সদস্য হিসেবে ছিলেন খুলনা প্রতিদিনের সম্পাদক সোহাগ দেওয়ান এবং খুলনা গেজেট পত্রিকার সহকারী সম্পাদক মো: আনিস উদ্দিন। এছাড়া তথ্য অধিদপ্তর খুলনার সহকারী তথ্য অফিসার রমজান আলী নির্বাচনে সার্বক্ষণিক পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

খুলনা এমইউজে নির্বাচন সম্পন্ন: সভাপতি আবু তৈয়ব, সম্পাদক শামিমুজ্জামান

আপডেট সময় : ১০:৩৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬