ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

সাভারে ছাদ থেকে ফেলে হত্যা মামলার আসামি রংপুরে গ্রেফতার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:১১:৪২ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার সাভারে পাঁচতলার ছাদ থেকে ফেলে মোনারুল ইসলাম বকশী নামের এক যুবককে হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি মিন্টুকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রংপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৩ জুলাই নিহত মোনারুলের ভাগ্নে শাহরিয়ার কবির সৌমিক এক কিশোরীকে নিয়ে নিখোঁজ হন। এই ঘটনায় ওই কিশোরীর বাবা পীরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ কিশোরীর অবস্থান সাভারে শনাক্ত করে।

গত ৬ আগস্ট রাতে অভিযুক্তরা পুলিশকে সঙ্গে নিয়ে সাভারের বিপিএসসির ১ নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করে ভুক্তভোগীর বাসায় যান এবং নিখোঁজ কিশোরীর সন্ধান করতে থাকেন। একপর্যায়ে কিশোরীকে না পেয়ে তারা মোনারুল ইসলাম বকশীকে ভবনের ছাদে নিয়ে যান। সেখানে কথা-কাটাকাটি ও ধস্তাধস্তির একপর্যায়ে মোনারুলকে পাঁচতলার ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে গত ১৫ আগস্ট সাভার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে চলে যান।

র‌্যাব-১৩ জানায়, আলোচিত এই মামলাটির গুরুত্ব বিবেচনা করে আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে আসামি মিন্টুকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব। হত্যা, অপহরণ ও ধর্ষণসহ বিভিন্ন গুরুতর অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

সাভারে ছাদ থেকে ফেলে হত্যা মামলার আসামি রংপুরে গ্রেফতার

আপডেট সময় : ০৮:১১:৪২ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬