গুলশান ১-এ লা ডেলিশিয়ার নতুন আউটলেট চালু
- আপডেট সময় : ০১:২৯:০১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ০১। রাজধানীর গুলশান ১ নম্বরে তাদের নতুন আউটলেট চালু করেছে ফরাসি ধাঁচের আর্টিজান বেকারি ও ক্যাফে ব্র্যান্ড লা ডেলিশিয়া। গত ৩১ আগস্ট আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে শাখাটির যাত্রা শুরু হয়। উদ্বোধন উপলক্ষ্যে ৩১ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত গ্রাহকদের জন্য ১০ শতাংশ সেভিংস অফার ঘোষণা করা হয়েছিল।
উদ্বোধনী অনুষ্ঠানে লা ডেলিশিয়ার প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস, প্রতিষ্ঠানটির মার্কেটিং ও সেলস বিভাগের প্রতিনিধি, আমন্ত্রিত অতিথি, লয়্যাল গ্রাহক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
নতুন এই আউটলেট সম্পর্কে প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, গুলশান এলাকায় গ্রাহকদের ব্যাপক সাড়া এবং ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে তারা এই নতুন আউটলেট চালু করেছেন। তিনি আরও জানান, এর মাধ্যমে স্থানীয় গ্রাহকদের কাছে পণ্য ও সেবা পৌঁছে দেওয়া আরও সহজ হবে এবং উন্নত সেবা নিশ্চিত করা সম্ভব হবে।
নতুন আউটলেটে ব্র্যান্ডটির সিগনেচার পণ্যগুলো পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে ক্লাসিক ও কাস্টমাইজড কেক, নানা ধরনের ফ্রেশ পেস্ট্রি, হ্যান্ডক্রাফটেড ডোনাট, আর্টিজান কুকিজ, প্রিমিয়াম ডেজার্ট এবং ভিন্নধর্মী স্যাভরি আইটেম। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাহকেরা আউটলেটে এসে সরাসরি কেনাকাটার পাশাপাশি অনলাইনেও অর্ডার করতে পারবেন। লা ডেলিশিয়ার ওয়েবসাইট ও ফেসবুক পেজের মাধ্যমে ঘরে বসেই কেক ও অন্যান্য বেক্ড পণ্য অর্ডার করার সুবিধা রয়েছে।
বর্তমানে রাজধানীর বিভিন্ন এলাকায় লা ডেলিশিয়ার একাধিক আউটলেট পরিচালিত হচ্ছে। গুলশান ১ নম্বরে নতুন এই শাখা চালুর মাধ্যমে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় ব্র্যান্ডটির সেবার পরিধি আরও বিস্তৃত হলো।




























